অপরাধ

গাজীপুরে বিকাশের তিন কোটি টাকা লুট, গুলিবিদ্ধসহ আহত ৩

প্রতিবেদক
মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার গণশুনানি এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার গণশুনানি নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী
সব খবর

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ডিস্টিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’-এর প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় একদল দুর্বৃত্ত এই ছিনতাই চালায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের একাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া প্রাইভেটকারে থাকা চালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন।

ঘটনার পর গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু করেছেন।

ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুরের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, তাদের প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং গার্মেন্টস কর্মীদের বেতনের চাপের কারণে নগদ টাকার সংকট তৈরি হয়েছিল। নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্টিবিউটর ‘হযরত আলী মুন্সী’ থেকে ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা সংগ্রহ করে একটি প্রাইভেটকারে করে আনা হচ্ছিল।

প্রাইভেটকারটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রের মুখে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে। এক পর্যায়ে পিস্তল বের করে একাউন্টস ম্যানেজারকে গুলি করে। মোস্তাফিজুর রহমানের ভাষ্যমতে, প্রাইভেটকারে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল, যার মধ্যে থেকে তিনটি বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং আহতদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।