খেলা

ব্রাজিল কোচের ওপর চটেছেন রোমারিও, ছাঁটাইয়ের জোর দাবি

প্রতিবেদক
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি
সব খবর

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে সমালোচনা থামছেই না। সর্বশেষ এই তালিকায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। নিজের ইউটিউব চ্যানেলে ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই তারকা কোচ আনচেলত্তির কঠোর সমালোচনা করেছেন এবং তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে হারের পর আনচেলত্তির ট্যাকটিক্যাল সিদ্ধান্তগুলো নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। বিশেষ করে নেইমারকে কেন শুরু থেকে খেলানো হয়নি এবং কেন ব্রুনো গিমারাইসকে পেনাল্টি নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে ম্যাচ শেষে কোচকে জবাবদিহি করতে হয়েছিল। তবে তাঁর ব্যাখ্যা সন্তুষ্ট করতে পারেনি দলের প্রাক্তন খেলোয়াড়দের।

রোমারিও তাঁর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেন, তিনি যদি সভাপতি হতেন, তবে আনচেলত্তির চুক্তি ছিঁড়ে ফেলতেন। তিনি বলেন, ‘আমি সভাপতি হিসেবে লকার রুমে যেতাম এবং বলতাম, আপনাকে অনেক ধন্যবাদ, বিদায়, গোল্লায় যান। বিষয়টি আদালতে নিয়ে যান, তারপর আমরা দেখব কী হয়।’

আনচেলত্তির কৌশল নিয়ে প্রশ্ন তুলে রোমারিও যোগ করেন, ‘সে কী ভাবছিল আমি তো সেটাই বুঝতে পারলাম না। গিমারাইসকে তুলে নিয়ে এদেরসনকে রাইটব্যাকে খেলানো হলো! আর এটা আপনি এ কারণে করলেন কারণ আপনি অন্য কোনো ফুলব্যাক দলে ডাকেননি? একজন ফুলব্যাক চোট পেল আর আপনি সেখানে একজন সেন্টারব্যাককে নামিয়ে দিলেন?’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়কে একটি ‘মহাবিপর্যয়’ হিসেবে উল্লেখ করে রোমারিও মনে করেন, আনচেলত্তির আর কোচ থাকার কোনো নৈতিক ভিত্তি নেই। তিনি বলেন, ‘এই লজ্জাজনক পরিস্থিতির পর আনচেলত্তি কোনোভাবেই ব্রাজিলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকতে পারেন না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে। ফেলিপে স্কলারি জিতেছে এবং থেকে গেছে। তিতে হেরেছে, থেকে গেছে এবং আবারও হেরেছে। আর এখন আমাদের এই আনচেলত্তি আছে, যে হেরেছে এবং এখনো থেকে যাচ্ছে।’ রোমারিওর এই মন্তব্যে ব্রাজিলের কোচ বিতর্ক নতুন করে উসকে দিয়েছে।