বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) তাদের জনপ্রিয় ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘রূপচাঁদা’-এর পণ্যসম্ভারে নতুন করে আটা, ময়দা ও সুজি যুক্ত করেছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে এই নতুন ক্যাটাগরি চালু করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় ভোক্তাদের পরিবর্তনশীল চাহিদা পূরণ এবং প্রতিটি ঘরে মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য থেকেই তারা এই নতুন উদ্যোগ গ্রহণ করেছে। বিইওএল আশা প্রকাশ করেছে যে, আটা, ময়দা ও সুজির এই নতুন সংযোজন একটি বিশ্বস্ত গৃহস্থালি ব্র্যান্ড হিসেবে রূপচাঁদাকে গ্রাহকদের কাছে আরও প্রিয় ও সুদৃঢ় করে তুলবে।

















