রাজনীতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রতিবেদক
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে
সব খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। সংগঠনটি ছাড়ার সময় তিনি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। সোমবার (১৩ জুলাই) বিকেলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

মু’তাসিম বিল্লাহ শাহেদী জানান, সংগঠনের ষান্মাসিক কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের অংশ হিসেবেই সাংগঠনিক নিয়ম মেনে সাদিক কায়েমসহ মোট ৯ জন দায়িত্বশীলকে বিদায় জানানো হয়েছে। তিনি আরও বলেন, এটি ছাত্রশিবিরের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ারই একটি অংশ। সাধারণত ছাত্রত্ব শেষ হওয়া এবং সাংগঠনিক দায়িত্ব পূর্ণ হওয়ার পর প্রতি ছয় মাস অন্তর দায়িত্বশীলদের বিদায় দেওয়া হয়।

বিদায় নেওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

এদিকে সংগঠন থেকে বিদায়ের বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন সাদিক কায়েম। তিনি লিখেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার আবেগ ও ভালোবাসার জায়গা। দীর্ঘ একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটলো উল্লেখ করে তিনি বলেন, সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্রশিবির থেকে ছুটি নিয়েছেন।