বিশ্ব

তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

প্রতিবেদক
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি ভাঙ্গুড়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘জানি না’ ভাঙ্গুড়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘জানি না’ রিপাবলিকানরা জিতলে প্রত্যেক আমেরিকানকে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প রিপাবলিকানরা জিতলে প্রত্যেক আমেরিকানকে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা ও সমন্বিত পদক্ষেপ জরুরি: বিশেষজ্ঞরা আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা ও সমন্বিত পদক্ষেপ জরুরি: বিশেষজ্ঞরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ মেসি-লেভানডোভস্কির প্রথম দ্বৈরথ শেষ হলো ড্রয়ে মেসি-লেভানডোভস্কির প্রথম দ্বৈরথ শেষ হলো ড্রয়ে ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই
সব খবর

আর্থিক অনিয়ম, প্রতারণা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে জালিয়াতির মতো গুরুতর অভিযোগের তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। সায়মা ওয়াজেদ বাংলাদেশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন সায়মা। তবে গত বছরের শেষ দিকে সংস্থাটি তাকে বিনা বেতনে প্রশাসনিক ছুটিতে পাঠায়। এর আগে একই বছরের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ৩ জুলাই সায়মা ওয়াজেদের আইনজীবীরা এক চিঠিতে জানিয়েছিলেন যে, ডব্লিউএইচও তার বিরুদ্ধে চীন সফরের ক্ষেত্রে আর্থিক জালিয়াতি এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে। তবে সায়মা এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি বাংলাদেশে একটি জমির প্লট অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগটিও নাকচ করে দেন। সায়মার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অর্জন করেন এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য আইনের আওতায় তার মালিকানা বৈধ।

নিজের পদত্যাগপত্রে সায়মা উল্লেখ করেন যে, তিনি এই অঞ্চলের দেশগুলোর সেবার লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করতে এসেছিলেন। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে ক্রমাগত বাধা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া বিনা বেতনে ছুটিতে থাকার কারণে প্রায় এক বছর ধরে কোনো পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে এবং ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে বলেও তিনি চিঠিতে জানিয়েছেন।

ভ্রমণ-সংক্রান্ত জালিয়াতির অভিযোগের বিষয়ে সায়মা দাবি করেন, ৯০১ ডলার ফেরত পাওয়ার একটি আবেদনের প্রক্রিয়ায় তার এক সহকারীর প্রশাসনিক ভুলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তিনি জানান, অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, তা মহাপরিচালক টেড্রোসের কাছে আগেই স্পষ্ট করেছিলেন।

এর আগে দুটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, ডব্লিউএইচও সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। আগামী ১২ অক্টোবর এ পদের জন্য মনোনয়ন আহ্বান করা হতে পারে এবং ডিসেম্বর মাসে যাচাই-বাছাই শেষে ২০২৭ সালের ২৪ জানুয়ারি নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তবে সায়মা ওয়াজেদ এ বিষয়ে নতুন কোনো মন্তব্য করতে রাজি হননি এবং ডব্লিউএইচও থেকেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। সংস্থাটি গত মাসে কেবল জানিয়েছিল যে সায়মা ছুটিতে রয়েছেন, তবে গোপনীয়তার স্বার্থে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ও সংস্থার নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।