স্বাস্থ্য

আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা ও সমন্বিত পদক্ষেপ জরুরি: বিশেষজ্ঞরা

প্রতিবেদক
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি ভাঙ্গুড়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘জানি না’ ভাঙ্গুড়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘জানি না’ তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ রিপাবলিকানরা জিতলে প্রত্যেক আমেরিকানকে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প রিপাবলিকানরা জিতলে প্রত্যেক আমেরিকানকে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ মেসি-লেভানডোভস্কির প্রথম দ্বৈরথ শেষ হলো ড্রয়ে মেসি-লেভানডোভস্কির প্রথম দ্বৈরথ শেষ হলো ড্রয়ে ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
সব খবর

সাম্প্রতিককালে বাংলাদেশে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা জনস্বাস্থ্য বিষয়ক উদ্বেগ বাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, আত্মহত্যার প্রবণতার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম। এই আত্মহত্যার ঘটনায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, যাদের বয়স সাধারণত ১৪ থেকে ৩০ বছরের মধ্যে। আত্মহত্যার প্রতিরোধযোগ্য অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বব্যাপী প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করছে এবং প্রতিবছর সাত লাখের বেশি মানুষ এই কারণে প্রাণ হারাচ্ছে। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এটি মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। বাংলাদেশে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে প্রতি লাখে প্রায় ১৮ জন আত্মহত্যা করেছেন, যা ২০২৫ সালে বেড়ে ১৯ জনে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক বছরের ব্যবধানে তরুণদের মধ্যে আত্মহত্যাজনিত মৃত্যুহার প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আত্মহত্যাকে কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা হিসেবে না দেখে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে WHO বলছে, ২০২৪ থেকে ২০২৬ সালের জন্য নির্ধারিত তিন বছর মেয়াদী প্রতিপাদ্য ‘আত্মহত্যা নিয়ে দৃষ্টিভঙ্গি বদলান’-এর তৃতীয় ও শেষ বছর হলো ২০২৬। এই প্রতিপাদ্যের সঙ্গে এবারের মূল আহ্বান হলো—‘কথা বলা শুরু করুন’। প্রতি বছর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সরকার, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ একটি অভিন্ন বার্তা নিয়ে একত্রিত হন: আত্মহত্যা প্রতিরোধযোগ্য। ২০০৩ সালে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থা ও WHO-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই দিবসের লক্ষ্য হলো সতর্কতামূলক লক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানো, সামাজিক কুসংস্কার কমানো এবং সমাজের প্রতিটি স্তরে পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করা।

২০১০ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ কর্তৃক প্রকাশিত একটি জরিপ অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৬৫ লক্ষ মানুষ আত্মহত্যাপ্রবণ। প্রতিবেদনে বলা হয়, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি আত্মহত্যা করেন এবং এদের মধ্যে বিষপানে আত্মহত্যার সংখ্যা বেশি। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে দেশে ১০ হাজার ৭৪৯ জন আত্মহত্যা করেন, এবং ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ১০ হাজার ২৫৬ জন। এই হিসাব অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ২৯ জনের বেশি মানুষ আত্মহত্যা করেছে। এসব ঘটনার বেশিরভাগই ফাঁসিতে ঝুলে, বিষপান অথবা আগুনে পুড়ে ঘটছে। বাংলাদেশের মানবাধিকার সংগঠন ও এনজিওগুলোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিবছর গড়ে ১০ হাজারেরও বেশি নারী-পুরুষ আত্মহত্যা করেন।

মনোবিজ্ঞানীরা বলছেন, ধনী দেশগুলোতে সাধারণত বেশি বয়সী মানুষ আত্মহত্যা করেন, কিন্তু দরিদ্র দেশগুলোতে অল্প বয়সের মানুষ বেশি আত্মঘাতী হন। ৭৫ শতাংশেরও বেশি আত্মহননের ঘটনা ঘটে দরিদ্র দেশগুলোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর সারা বিশ্বে প্রায় ২ কোটি নারী-পুরুষ আত্মহননের চেষ্টা করে, যার মধ্যে প্রায় ১০ লাখ মানুষ মারা যায়। যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, যারা আত্মহত্যা করেন তাদের তিনজনের মধ্যে একজন মাদকাসক্ত এবং ৭৫ শতাংশ মাদকাসক্তই আত্মহত্যার প্রবণ। গত ৫০ বছরে সারা পৃথিবীতে, মূলত উন্নয়নশীল দেশগুলোতে আত্মহত্যার হার শতকরা ৬০ শতাংশ বেড়েছে। সারা পৃথিবীর মোট আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণকারীদের মধ্যে ২.০৬ শতাংশ বাংলাদেশি। বাংলাদেশে প্রতিবছর প্রতি লাখে ১২৮.০৮ জন মানুষ আত্মহত্যা করে, এবং এই সংখ্যা প্রতি বছর বাড়ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মহসিন আলী শাহ্ বলেছেন, আত্মহত্যা প্রতিরোধে সবার আগে এর কারণগুলো খুঁজে বের করা প্রয়োজন। তিনি মনে করেন, শুধুমাত্র চিকিৎসক নয়, পরিবার এবং সমাজ থেকেও আত্মহত্যা প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, পৃথিবী থেকে চিরবিদায়ের সিদ্ধান্ত নিলেও তা দ্রুত কার্যকর না করাই বুদ্ধিমানের কাজ। আত্মহত্যার সিদ্ধান্তের পেছনে থাকে চরম মানসিক যন্ত্রণা, হতাশা বা গ্লানি। এই জীবন কেবল নিজেকে নিয়ে নয়, নিজের দুঃখ, কষ্ট, কঠিন সমস্যার বাইরেও একটি বড় পৃথিবী রয়েছে। নিঃসঙ্গতা ও একাকিত্ববোধ থেকেও আত্মহত্যার চিন্তা মনে আসে। বেঁচে থাকার মতো অনেক কারণ এবং উপভোগ করার মতো আনন্দময় উৎস পৃথিবীতে রয়েছে। আপনার জীবনের মূল্য অনেক এবং আপনার মাঝে অবারিত সম্ভাবনা রয়েছে। মন হালকা করলে আত্মহত্যার হাতছানিও উধাও হয়ে যেতে পারে। আবেগ নয়, যুক্তি দিয়ে ভাবলে বোঝা যায় যে আপনি পৃথিবীতে একাকী নন। জীবন চলার পথে বাঁধা, ব্যর্থতা, পরাজয় থাকলেও জয়ের অমিত সম্ভাবনা রয়েছে।

আত্মহত্যাকে অনেক ধর্মেই পাপ হিসেবে বিবেচনা করা হয়। মানুষ তখনই আত্মহত্যা করে যখন তার জ্ঞান, বুদ্ধি, উপলব্ধি এমনকি অনুধাবন শক্তি পর্যন্ত লোপ পায় এবং সে নিজেকে অসহায় ও ভরসাহীন মনে করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে ১০ লাখ মানুষ আত্মহত্যা করে। সারাবিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন সফলভাবে আত্মহত্যা করেন। গত ৪৫ বছরে বিশ্বব্যাপী আত্মহত্যার ঘটনা ৬০ শতাংশ বেড়েছে। মনোবিজ্ঞানীদের ধারণা, ধনী দেশগুলোয় বেশি বয়সী এবং দরিদ্র দেশগুলোয় অল্প বয়সের মানুষ বেশি আত্মহত্যা করে।

আত্মহত্যার প্রবণতা কমানো সম্ভব সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যা প্রবণতায় আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করা গেলে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেলে তাদের ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে। বাংলাদেশে আত্মহত্যা প্রতিরোধে অসংখ্য হটলাইন চালু করা জরুরি। ইতিমধ্যে ‘কান পেতে রই’ নামে একটি হেল্পলাইন চালু হয়েছে, যা মানসিক বিষাদগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানে সহায়তা করে। তাদের যোগাযোগের নম্বরগুলো হলো: ০১৭৭৯৫৫৪৩৯১, ০১৭৭৯৫৫৪৩৯২, ০১৬৮৮৭০৯৯৬৫, ০১৫১৭৯৬৯১৫০।

আত্মহত্যার পূর্ববর্তী মানসিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন মৃত্যুর কথা বলা, নিজেকে আঘাত করা, বড় কোনো দুর্ঘটনা বা প্রিয়জন হারানোর শোক, ডিভোর্স, প্রেমে ব্যর্থতা, আত্মবিশ্বাস হারানো, সম্মানহানি, ব্যবসায়িক ক্ষতি, পারসোনালিটির পরিবর্তন, সবসময় দুঃখী থাকা, অন্যমনস্কতা, খিটখিটে মেজাজ, হতাশ বা ক্লান্ত থাকা, কাজে মন না বসা, ঘুমের সমস্যা, ভয়ংকর স্বপ্ন দেখা, খাওয়া-দাওয়ায় অনিয়ম, আত্মমর্যাদা কমে যাওয়া, নিজেকে গুরুত্বহীন মনে করা, নিজের প্রতি ঘৃণা বা লজ্জা বোধ হওয়া এবং ভবিষ্যৎ-এর কোনো আশা না থাকা।

আত্মহত্যা প্রবণতা কমাতে নিজের প্রতি যত্নবান হওয়া, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বৃদ্ধি করা, একাকীত্ব দূর করতে সাহস যোগানো এবং জীবনের মূল্য বোঝানো প্রয়োজন। পারিবারিক সহযোগিতা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের অনুভূতি শেয়ার করার মাধ্যমে মন হালকা করা এবং গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। সমাজ ও রাষ্ট্র সর্বস্তরে আত্মহত্যা প্রতিহত করতে গণসচেতনতা সৃষ্টি করা অপরিহার্য।

২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত এই দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘Changing the Narrative on Suicide’।

সূত্র: Internation Assosiation For Suicide Prevention-IASP

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি ভাঙ্গুড়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘জানি না’ ভাঙ্গুড়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘জানি না’ তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ রিপাবলিকানরা জিতলে প্রত্যেক আমেরিকানকে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প রিপাবলিকানরা জিতলে প্রত্যেক আমেরিকানকে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ মেসি-লেভানডোভস্কির প্রথম দ্বৈরথ শেষ হলো ড্রয়ে মেসি-লেভানডোভস্কির প্রথম দ্বৈরথ শেষ হলো ড্রয়ে ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
সব খবর