আইন ও আদালত

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে সরোয়ার আলমগীরের বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আপাতত কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত এবং তাকে সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রাখার আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আদালত একই সঙ্গে জামায়াতের প্রার্থী নুরুল আমীনকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দিয়েছেন। শুনানির সময় সরোয়ার আলমগীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে নুরুল আমীনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এবং আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

শুনানি শেষে আইনজীবী শিশির মনির জানান, আদালত নিয়মিত আপিল করতে বলেছেন। তার দাবি, সরোয়ার আলমগীর শপথ নেওয়ায় আপাতত সংসদ সদস্য থাকলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন না। তবে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার বক্তব্যের বিপরীতে জানান, আপিল বিভাগের বর্তমান আদেশ অনুযায়ী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং একই দিনে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করলে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছিলেন।

পরবর্তীতে জামায়াতের প্রার্থী নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশে ফলাফল তখন প্রকাশ করা হয়নি। ১৬ জুন আপিল বিভাগ রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলে ৯ জুলাই হাইকোর্ট রুল নিষ্পত্তি করে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন, যা তার ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণের পথ উন্মুক্ত করে।