শিক্ষা

প্রাথমিক পর্যায় থেকেই বিজ্ঞান ও স্টেম শিক্ষায় গুরুত্ব দেবে সরকার

প্রতিবেদক
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে
সব খবর

ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত তথা স্টেম (STEM) শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১৩ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক এবং এলইজিও ফাউন্ডেশন আয়োজিত ‘সাসটেইনিং, প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস’ (স্প্ল্যাশ) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে শিক্ষাই হবে সবচেয়ে বড় বিনিয়োগ এবং এই বিনিয়োগের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে মানসম্মত প্রাথমিক শিক্ষা। বর্তমানে দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে, যা একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের জন্য পর্যাপ্ত নয়। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই স্টেম বিষয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে যাতে তারা ভবিষ্যতে এই ক্ষেত্রটিকে আত্মবিশ্বাসের সঙ্গে বেছে নিতে পারে।

ববি হাজ্জাজ আরও জানান, ব্র্যাক, লেগো এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের বাস্তবায়িত প্লে-বেইজড শিক্ষা কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এসব মডেল মূল্যায়ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও স্টেম ল্যাব চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে এবং প্রাথমিকভাবে কয়েকশ বিদ্যালয়ে এটি পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সরকার সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ন্যূনতম মান নির্ধারণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষক, পাঠ্যক্রম, অবকাঠামো ও শিক্ষার গুণগত মান সব ক্ষেত্রেই জাতীয় মানদণ্ড প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে প্রাথমিক পর্যায়ে ভাষা, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শিখন অর্জন কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। এই বাস্তবতা পরিবর্তনে শিক্ষা সংস্কার, যুগোপযোগী কারিকুলাম, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং স্টেম-ভিত্তিক শিক্ষার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে প্রতিমন্ত্রী জানান।