খেলা

আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ অসহনীয়, ক্ষুব্ধ স্পেনের কোচ ফুয়েন্তে

প্রতিবেদক
স্কোপাস ইনডেক্সড গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্কোপাস ইনডেক্সড গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে ৪ সদস্যের কমিটি প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে ৪ সদস্যের কমিটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফয়সল আমিন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: পিবিআইয়ের হাতে নতুন তথ্য বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: পিবিআইয়ের হাতে নতুন তথ্য ডেঙ্গুতে প্রাণ হারাল তিন বোনের বড়জন, শোকের ছায়া পরিবারে ডেঙ্গুতে প্রাণ হারাল তিন বোনের বড়জন, শোকের ছায়া পরিবারে সিরাজগঞ্জে মহাসড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আরও ৩ জন গ্রেপ্তার সিরাজগঞ্জে মহাসড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আরও ৩ জন গ্রেপ্তার মাত্র ১৫ মিনিটে হ্যাটট্রিক করে ৯৮৫ গোলের মাইলফলকে রোনালদো মাত্র ১৫ মিনিটে হ্যাটট্রিক করে ৯৮৫ গোলের মাইলফলকে রোনালদো নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার তথ্যটি গুজব, জানাল জাপান বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার তথ্যটি গুজব, জানাল জাপান
সব খবর

ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর মাঠের ভেতরে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। গত রোববারের ফাইনাল ম্যাচ শেষে শেষ বাঁশি বাজার পরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে স্পেনের এরিক গার্সিয়া ও গাভিসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দুই দলের খেলোয়াড়দের আলাদা করতে রীতিমতো হিমশিম খেতে হয়। ওই সময় আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি পরিস্থিতি শান্ত করার জন্য নিজের খেলোয়াড়দের থামানোর চেষ্টা করেন।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, এই ধরনের আচরণ আমি অসহনীয় ও অগ্রহণযোগ্য বলে মনে করি। তিনি আরও বলেন, আমি যেসব খেলোয়াড়ের প্রশংসা ম্যাচের আগে করেছিলাম এবং যাদের একজন অসাধারণ কোচ রয়েছেন, তাদের কাছ থেকে এমন আচরণ মোটেও প্রত্যাশিত ছিল না। তবে এই পরিস্থিতিতে নিজের দলের খেলোয়াড়দের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, উসকানি ও আগ্রাসনের মুখেও স্পেনের খেলোয়াড়রা ধৈর্য ধরে রেখেছেন এবং প্রকৃত পেশাদারের মতো আচরণ করেছেন।

এদিকে, ঘটনার গুরুত্ব বিবেচনায় ফিফা শৃঙ্খলা ও নৈতিকতা–বিষয়ক একজন প্রসিকিউটর নিয়োগ করেছে। তদন্ত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। রয়টার্স এ বিষয়ে মন্তব্যের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ফাইনালের পর সংঘর্ষে নিজের ভূমিকার জন্য বুধবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা।