খেলা

বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি স্পেন ও ফ্রান্স

প্রতিবেদক
ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারত: মার্কো রুবিও ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারত: মার্কো রুবিও খুব শিগগির পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগির পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় দল থেকে বহিষ্কারে এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার দল থেকে বহিষ্কারে এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকবে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকবে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে
সব খবর

ফাইনালের মঞ্চে ওঠার লড়াইয়ে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি যেন ফাইনালের আগেই আরেকটি ফাইনাল।

সাম্প্রতিক সময়ে এই দুই দলের দ্বৈরথ বেশ নিয়মিত হয়ে উঠেছে। গত কয়েক বছরে এটি তাদের তৃতীয় গুরুত্বপূর্ণ সেমিফাইনাল লড়াই। এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। ফলে সেই দুই পরাজয়ের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

টুর্নামেন্টের শুরু থেকেই ফ্রান্সকে অন্যতম ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত ছয়টি ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছে তারা। নকআউট পর্বে প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে কিলিয়ান এমবাপেরা। তাদের শক্তির মূল উৎস হলো বিধ্বংসী আক্রমণভাগ। এমবাপের পাশাপাশি মাইকেল অলিজে ও উসমান দেম্বেলের ত্রয়ী পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন।

অন্যদিকে, স্পেন টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ জিতলেও এখনো নিজেদের সেরা ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছে। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করলেও আক্রমণভাগ প্রত্যাশা অনুযায়ী ধারালো ছিল না। ফলে এবারই প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে লা রোজারা। কোচ লুইস দে লা ফুয়েন্তে আশা করছেন, গুরুত্বপূর্ণ এই ম্যাচে তরুণ তারকা লামিন ইয়ামাল, দানি ওলমো ও মিকেল ওইয়ারসাবালরা তাদের সেরাটা উপহার দেবেন।

ম্যাচটির জন্য সম্ভাব্য একাদশে স্পেনের হয়ে মাঠে থাকতে পারেন উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল। অন্যদিকে ফ্রান্সের সম্ভাব্য একাদশে রয়েছেন মাইক মেইনিয়ান, জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন, কোনোয়ে, আদ্রিয়েন রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল অলিজে, দেজিরে দুয়ে এবং কিলিয়ান এমবাপে।

ফুটবল বিশ্লেষকদের মতে, এটি টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলেরই সবচেয়ে কঠিন পরীক্ষা। সাম্প্রতিক দুই দেখায় স্পেন এগিয়ে থাকলেও, এবারের লড়াইয়ে অনেকেই ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখছেন। শেষ পর্যন্ত কোন দল ফাইনালে জায়গা করে নেয়, সেটাই এখন দেখার বিষয়।