বাংলাদেশ

তাজউদ্দিনের অনুরোধ সত্ত্বেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার

প্রতিবেদক
মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার
সব খবর

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউনের আগে তাজউদ্দিন আহমেদের অনুরোধ সত্ত্বেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)’ আয়োজিত ‘দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেজর (অব.) হাফিজ বলেন, সেই সময় তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানকে জানিয়েছিলেন যে পাকিস্তানি বাহিনী আক্রমণ করতে যাচ্ছে এবং জনগণ স্বাধীনতা চায়। জবাবে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তিনি বিচ্ছিন্নতাবাদী হতে পারেন না এবং পাকিস্তান ভাঙতে তার কোনো অবদান থাকুক, এটি তিনি চান না। এ কারণেই তিনি সেই রাতে স্বাধীনতার ঘোষণা দেননি বলে জানান স্পিকার।

স্পিকার আরও বলেন, পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত আক্রমণের মুখে জাতি যখন দিশেহারা, তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। তিনি দাবি করেন, এটিই প্রকৃত সত্য। মেজর হাফিজের মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বরং এটি ছিল জনতার যুদ্ধ। স্বাধীনতার পর একটি বিশেষ গোষ্ঠী ইতিহাস বিকৃত করে শুধু ৭ মার্চের ভাষণের ভিত্তিতে স্বাধীনতার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে, যা অন্যায় বলেও তিনি অভিযোগ করেন।

মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সে সময় পূর্ব পাকিস্তানে রেজিমেন্টটির পাঁচটি ব্যাটালিয়ন ছিল। কোনো পূর্বপরিকল্পনা বা যোগাযোগ ছাড়াই বিভিন্ন ক্যান্টনমেন্টে তারা পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিদ্রোহ করে এবং জনগণকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানায়। এই প্রতিরোধই ছিল নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের ভিত্তি। আলোচনার সময় তিনি রেজিমেন্টের প্রধান সংগঠক মেজর আব্দুল গনি এবং চট্টগ্রামের রেজিমেন্ট কমান্ডার ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদারের অবদানের কথাও স্মরণ করেন।

নিজের স্মৃতিচারণ করে মেজর হাফিজ জানান, ফুটবল খেলার আগ্রহ থেকেই তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তৎকালীন মেজর জিয়াউর রহমানের অনুপ্রেরণায় তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, স্বাধীনতার মহান ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানই তাকে এই রেজিমেন্টে যোগ দিতে উৎসাহিত করেছিলেন। পরিশেষে তিনি সৈনিক ও অফিসারদের মধ্যে চিরাচরিত সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান।

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৫: ১০আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৫: ১০