বিনোদন

মুম্বাইয়ে শাহরুখ খানের কেনা প্রথম ফ্ল্যাটটি পুনর্নির্মাণ করা হচ্ছে

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

বলিউড বাদশাহ শাহরুখ খানের সমুদ্রমুখী বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’-এ বেশ কয়েক মাস ধরেই সংস্কারকাজ চলছে। এই সংস্কারের কারণে শাহরুখ খান বর্তমানে তার পরিবার নিয়ে অন্যত্র থাকছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়েল এস্টেট ব্যবসায়ী ও প্রযোজক আনন্দ পণ্ডিত এই সংস্কারকাজ এবং শাহরুখের বাড়ির পরিবর্তনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

আনন্দ পণ্ডিত জানান, বর্তমানে তার সংস্থা ‘শ্রী লোটাস ডেভেলপার্স অ্যান্ড রিয়েলটি’ শাহরুখের দুটি বিলাসবহুল সম্পত্তির কাজ করছে। এর মধ্যে প্রথমটি হলো বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের প্রাসাদোপম বাংলো ‘মান্নাত’। আনন্দ বলেন, ‘মান্নাতের পেছনের দিকে বেশ কয়েকটি তলা তৈরি করছি।’ এই সংস্কারকাজ চলাকালীন শাহরুখ খান, তার স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান এবং ছোট ছেলে আব্রাম খান বান্দ্রার পালি হিল এলাকায় প্রযোজক বাসু ভগনানির ‘পূজা কাসা’ নামক একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে ভাড়া থাকছেন।

শাহরুখের আরও একটি সম্পত্তি পুনর্নির্মাণের কাজ করছে আনন্দের সংস্থা। এটি শাহরুখের মুম্বাইয়ে কেনা প্রথম ফ্ল্যাট। আনন্দ জানান, যখন তারা এই কাজ শুরু করেন, তখন তিনি জানতেন না যে এই বহুতলটির সঙ্গে অভিনেতার আবেগ জড়িয়ে আছে। শাহরুখ আগে একবার এর কথা বললেও বহুতলটির নাম উল্লেখ করেননি। বান্দ্রার কার্টার রোডে ‘শ্রী অমৃত সোসাইটি’ নামের বহুতলটি পুনর্নির্মাণের আলোচনার সময় বিষয়টি সামনে আসে।

আনন্দ পণ্ডিত ২০০০ সালের শুরুর দিকে তার রিয়েল এস্টেট সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি জানান, তার সংস্থার প্রথম প্রজেক্ট থেকেই তিনি বলিউডের তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। সেই প্রজেক্টে হৃতিক রোশন দুটি তলা, রাকেশ রোশন তিনটি এবং অজয় দেবগন একটি তলা কিনেছিলেন। বর্তমানে বলিউডের প্রায় ৮০-৯০ শতাংশ তারকার কাজ তার সংস্থার মাধ্যমে হয় বলে আনন্দ দাবি করেন।