বাংলাদেশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপের ফের রিমান্ড আবেদন

প্রতিবেদক
শেখ হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্তের রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি শেখ হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্তের রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি ২৪ ঘণ্টায় হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৩১৮ জন ২৪ ঘণ্টায় হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৩১৮ জন ইরানে পুলিশ হত্যার দায়ে দুইজনের ফাঁসি কার্যকর ইরানে পুলিশ হত্যার দায়ে দুইজনের ফাঁসি কার্যকর সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় ‘রোকযানা’খ্যাত গায়ক শেখ শাহেদ আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় ‘রোকযানা’খ্যাত গায়ক শেখ শাহেদ অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির এলপিজি দাম বৃদ্ধিতে খালি সিলিন্ডার হাতে এনসিপির প্রতিবাদ, রাজপথে নামার আহ্বান এলপিজি দাম বৃদ্ধিতে খালি সিলিন্ডার হাতে এনসিপির প্রতিবাদ, রাজপথে নামার আহ্বান পোশাকশিল্পে অস্থিরতা দমনে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পোশাকশিল্পে অস্থিরতা দমনে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৮ কারখানায় ছুটি ঘোষণা আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৮ কারখানায় ছুটি ঘোষণা মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের সময় পুলিশ সদস্যকে মারধর মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের সময় পুলিশ সদস্যকে মারধর
সব খবর

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আজ মঙ্গলবার ঢাকার আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে এই আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন, প্রথম দফার চার দিনের রিমান্ডে দীপ ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আসামি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় জিজ্ঞাসাবাদের সময় তিনি কৌশলে অনেক প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। এই পরিস্থিতিতে মামলার রহস্য উন্মোচনে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে আজ এই রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হওয়ার পর তাহসিফ নিখোঁজ হন। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এই ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গত শুক্রবার রাতে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের খাতিরে পুলিশ দীপকে গত শনিবার চার দিনের রিমান্ডে নিয়েছিল। জিজ্ঞাসাবাদে দীপ পুলিশকে জানিয়েছিলেন যে, কিছু লোকের ধাওয়ার মুখে তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং তিনি নিজে ভয়ে পালিয়ে যান। এদিকে, একই মামলায় সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া এক তরুণীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণী বর্তমানে ৪ দিনের রিমান্ডে রয়েছেন, যার রিমান্ড গত রোববার মঞ্জুর করেছিলেন আদালত।