রাজনীতি

রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য ভালো কিছু করা গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রতিবেদক
দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ
সব খবর

রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য ভালো কিছু করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কারণ রাজনৈতিক বক্তব্যের চেয়ে নিজের দেশের জন্য ভালো কিছু করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

নিজের অভ্যাসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই তিনি ব্যবহৃত টিস্যু পকেটে রাখার অভ্যাস গড়ে তুলেছেন। তিনি বলেন, আমার পকেটে হাত দিলেই টিস্যু পাওয়া যাবে। ব্যবহৃত টিস্যু মাটিতে না ফেলে পকেটে রাখার এই অভ্যাসটি তিনি সারাদিন বজায় রাখেন এবং রাতে বাসায় ফিরে ডাস্টবিনে ফেলেন। তিনি উপস্থিত সবাইকে এই ধরনের ছোট ছোট অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, এটি করতে পারলে দেশকে পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হবে এবং পরিবেশ সুন্দর হবে।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তারেক রহমান বলেন, কেবল গাছ রোপণ করলেই কাজ শেষ হবে না। এ দিন মোট আড়াই হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। তিনি উপস্থিত সবাইকে গাছের চারাগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিজের সন্তানের মতো করে এই চারাগাছগুলোরও প্রতিদিন যত্ন নিতে হবে।

এর আগে, সোমবার ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে বাসযোগে বরিশালের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।