খেলা

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি উয়েফার

প্রতিবেদক
আল নাসরের জয়ে রোনালদোর ক্যারিয়ার গোল ৯৭৮ আল নাসরের জয়ে রোনালদোর ক্যারিয়ার গোল ৯৭৮ নারী সাংবাদিককে হেনস্তা: চার দিনেও মিলল না বিচার নারী সাংবাদিককে হেনস্তা: চার দিনেও মিলল না বিচার রংপুরে চার খুনের ঘটনা: ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা ও ভাই রংপুরে চার খুনের ঘটনা: ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা ও ভাই মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের
সব খবর

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। যুক্তরাষ্ট্রের একটি আদালতে উয়েফার আইনজীবীদের দাখিল করা ৫৬ পৃষ্ঠার নথিতে বিষয়টি উঠে এসেছে। সেখানে অভিযোগ করা হয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ‘ক্রিমিনাল মিসম্যানেজমেন্ট’ বা ফৌজদারি অব্যবস্থাপনার অভিযোগ আনার প্রক্রিয়া চলছে।

দ্য ইনডিপেনডেন্টের দেখা ওই নথির তথ্যানুযায়ী, ফিফার প্রস্তাবিত পরিকল্পনাটি তাড়াহুড়া করে তৈরি করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিচালনাকারী প্রতিষ্ঠানের ২০ শতাংশ অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ৪২০ কোটি ডলারে বিক্রি করার কথা ছিল। উয়েফার দাবি, এই মূল্যায়নে ফিফার সম্পদের দাম ‘অবাস্তবভাবে কম’ ধরা হয়েছে। এছাড়া পুরো প্রক্রিয়াটি কোনো উন্মুক্ত বা প্রতিযোগিতামূলক নিলাম ছাড়াই পরিচালিত হয়েছে এবং কোনো স্বাধীন মূল্যায়নকারী দিয়ে এর বাজারমূল্য যাচাই করা হয়নি, যা এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও বাণিজ্যিক যৌক্তিকতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

এই বিতর্কিত পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের নাম যুক্ত হয়েছিল। ফিফার লক্ষ্য ছিল ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করে সেখানে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম স্থানান্তর করা। উয়েফার আইনজীবীদের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে ইনফান্তিনো নিজেও আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পেতেন।

জুলাইয়ের শেষ দিকে এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ফুটবল বিশ্বে তীব্র সমালোচনার ঝড় ওঠে। উয়েফা এমনকি বিশ্বকাপসহ ফিফার অন্যান্য প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছিল। যদিও চাপের মুখে ফিফা সভাপতি শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দিয়েছেন, তবুও ইনফান্তিনোর বিষয়ে উয়েফার কঠোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। উয়েফা চায় ইনফান্তিনো ফিফাপ্রধানের পদ থেকে সরে দাঁড়ান, অন্যথায় আগামী বছরের নির্বাচনে তাঁকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এরই মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের এই নতুন খবর সামনে এল।