বিশ্ব

ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার সংঘর্ষে আহত ৩

প্রতিবেদক
ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যায় বাসচালকসহ গ্রেপ্তার ৩ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যায় বাসচালকসহ গ্রেপ্তার ৩ নেপালে নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী নারী নেপালে নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী নারী
সব খবর

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ২২

ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় দেশটির দুটি প্রধান গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে কয়েক ঘণ্টার উত্তেজনার পর এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে সামরিক গোয়েন্দা সংস্থা হুরের (এইচইউআর) তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংস্থাটির কমান্ডার ওলেক্সি সেরেদিউক। এই সংঘাত ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর ভেতরে থাকা ক্ষমতার দ্বন্দ্বকে প্রকাশ্যে নিয়ে এসেছে।

সংঘর্ষটির সূত্রপাত হয়েছিল রাশিয়ার নাগরিক ও হুরের জ্যেষ্ঠ কমান্ডার স্তেপান কাপলুনভের অ্যাপার্টমেন্টের বাইরে। কাপলুনভ রাশিয়ার স্বেচ্ছাসেবক কোরের উপপ্রধান এবং ২০২৩ সাল থেকে ইউক্রেনের হয়ে লড়াই করছেন। গত ২৩ আগস্ট থেকে নিখোঁজ থাকা কাপলুনভকে এসবিইউ আটক করেছিল বলে ধারণা করা হয়। বৃহস্পতিবার এসবিইউ তার বিরুদ্ধে রুশ নিরাপত্তা সংস্থার হয়ে হত্যাচক্রান্তের অভিযোগ তোলে এবং দাবি করে যে, স্বীকারোক্তি দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কাপলুনভ ও তার আইনজীবী তারাস বোরোভস্কি দাবি করেছেন, তাকে ১০ দিন আগে অপহরণ করে চোখ বেঁধে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছিল।

আইনজীবী বোরোভস্কির ভাষ্যমতে, ঘটনার দিন এসবিইউ কর্মকর্তারা কাপলুনভকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাতে গেলে দুই সংস্থার কমান্ডারের মধ্যে কয়েক ঘণ্টা আলোচনা হয়। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে হুরের সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয় এবং কয়েকজন সদস্যকে আটক করা হয়। এসবিইউ কর্তৃপক্ষ পাল্টা দাবি করেছে যে, তল্লাশি চালানোর সময় তারা বাধার মুখে পড়লে গুলি চালাতে বাধ্য হয় এবং তারা একটি সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একে ‘একেবারেই লজ্জাজনক ঘটনা’ বলে অভিহিত করেন। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন এবং সংঘর্ষে জড়িত ইউনিটগুলোর কমান্ডারদের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, ইউক্রেনে শুধুমাত্র রুশ দখলদারদের বিরুদ্ধেই গুলি চালানোর অনুমতি রয়েছে।

প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কিরিলো বুদানভও এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছেন, ইউক্রেনের শহরে বা রাস্তায় সেনাসদস্যদের বেআইনিভাবে অপহরণ বা গুলি চালানোর কোনো অধিকার কারো নেই। এদিকে সামরিক গোয়েন্দা সংস্থা হুর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কমান্ডার সেরেদিউক জানান, তারা নিজেদের সুরক্ষায় প্রস্তুত থাকলেও বর্তমান পরিস্থিতির দায় এসবিইউর বেআইনি কর্মকাণ্ডের ওপরই বর্তায়।