বিনোদন

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কের মুখে উর্বশী রাউতেলা

প্রতিবেদক
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক
সব খবর

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী উর্বশী রাউতেলা আবারও নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে বিচারকের দায়িত্ব পালন করতে গিয়ে তার পরনের পোশাক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। মঞ্চে অভিনেত্রীকে ভারতের জাতীয় পতাকার রঙ ও প্রতীক অনুসরণ করে তৈরি একটি বিশেষ পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। গেরুয়া, সাদা ও সবুজ রঙের সংমিশ্রণে তৈরি ওই পোশাকে মাঝখানে নীল রঙের অশোকচক্রের নকশাও ছিল। এর সঙ্গে সোনালি ঝালর, বড় হীরার কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি পরে নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি।

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচকদের একাংশের মতে, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা জনসমক্ষে পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মানজনক। তবে অন্য একটি পক্ষ উর্বশীর এই সাজের প্রশংসা করে দাবি করেছেন, এই পোশাকের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে ভারতের প্রতিনিধিত্বের বার্তা দিতে চেয়েছেন।

বিতর্কের মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন উর্বশী। তিনি জানান, আগে থেকেই তিনি ‘আমিই ভারত’ বার্তাটি দিয়েছিলেন, তাই ওই দিন নিজেকে ভারতবর্ষের প্রতিচ্ছবি হিসেবেই মনে হয়েছে তার। অভিনেত্রীর দাবি অনুযায়ী, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত ছিল। এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া আয়োজনটি উর্বশীর জন্য ব্যক্তিগতভাবেও বেশ গুরুত্বপূর্ণ ছিল। ২০১৫ সালে তিনি নিজেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন, যা তাকে পরিয়ে দিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এবারের আসরে সুস্মিতা সেনও নির্বাচন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, যা মঞ্চে আবেগপূর্ণভাবে স্মরণ করেন উর্বশী।