বিশ্ব

২০২৫ সালে ২০ হাজারের বেশি মার্কিন সেনা যৌন নিপীড়নের শিকার

প্রতিবেদক
জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল
সব খবর

মার্কিন সামরিক বাহিনীতে ২০২৫ অর্থবছরে আনুমানিক ২০ হাজার ৪৯২ জন সদস্য যৌন নিপীড়নের শিকার হয়েছেন। শুক্রবার প্রকাশিত পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। যদিও এই সংখ্যা দুই বছর আগের তুলনায় কিছুটা কম, তবুও মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের ঘটনা এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

মার্কিন কংগ্রেসের নির্দেশনা অনুযায়ী নিয়মিত প্রকাশিত এই প্রতিবেদনে ২০২৩ থেকে ২০২৫ অর্থবছরের মধ্যে সক্রিয় দায়িত্বে থাকা নারী ও পুরুষ সদস্যদের ওপর চালানো জরিপের ফলাফল তুলে ধরা হয়েছে। কর্মক্ষেত্রের অভিজ্ঞতা জরিপের অংশ হিসেবে অনিচ্ছাকৃত যৌন সংস্পর্শ, যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক বৈষম্যের চিত্র পরিমাপ করা হয়। এই জরিপের মাধ্যমে এমন ঘটনাগুলোও শনাক্ত করা সম্ভব হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়নি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সক্রিয় দায়িত্বে থাকা নারীদের মধ্যে যৌন হয়রানির হার ২০২৩ সালের ২৪ দশমিক ৭ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ১৭ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। একই সময়ে পুরুষদের ক্ষেত্রে এই হার ৫ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪ শতাংশ হয়েছে। তবে আশার কথা হলো, ভুক্তভোগীদের আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর হার বেড়েছে। ২০২৩ সালে যেখানে মাত্র ২৫ শতাংশ ঘটনা কর্তৃপক্ষের কাছে জানানো হতো, ২০২৫ সালে তা বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

পেন্টাগনের মতে, ভুক্তভোগীদের চিকিৎসা, মানসিক সহায়তা ও পুনর্বাসনমূলক সেবা প্রদানের পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনার জন্য ঘটনাগুলো জানানো অত্যন্ত জরুরি। যুদ্ধবিষয়ক দপ্তরের জনবল ও প্রস্তুতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্থনি জে. টাটা বলেন, মর্যাদা, সম্মান ও শৃঙ্খলা সামরিক বাহিনীর প্রস্তুতির মূল ভিত্তি। তিনি আরও বলেন, যৌন নিপীড়ন এসব মূল্যবোধকে ক্ষুণ্ণ করে এবং সদস্যদের পারস্পরিক আস্থা নষ্ট করে বাহিনীর কার্যক্রমকে হুমকির মুখে ফেলে।

উল্লেখ্য যে, প্রতিবেদনে উল্লেখিত ২০ হাজার ৪৯২ জন ভুক্তভোগীর সংখ্যা সামরিক কর্তৃপক্ষের কাছে জমা পড়া আনুষ্ঠানিক অভিযোগের সংখ্যার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। বরং এটি জরিপভিত্তিক একটি হিসাব। পেন্টাগন এবার শাখাভিত্তিক হিসাব বা ভুক্তভোগীদের বিস্তারিত জনমিতিক তথ্য প্রকাশ করেনি। তবে যৌন নিপীড়নসহ গুরুতর অপরাধের বিচারপ্রক্রিয়ায় পরিবর্তন এনেছে মার্কিন কংগ্রেস। এখন থেকে এসব মামলার বিচার সামরিক কমান্ড কাঠামোর বদলে স্বাধীন সামরিক প্রসিকিউটরদের মাধ্যমে পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।