বিশ্ব

ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি
সব খবর

ইরানের অর্থনীতিকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে নতুন করে কঠোর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের তেলসহ আয়ের প্রতিটি উৎসকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, যাতে বিশ্বের অন্য কোনো দেশ বা কোম্পানি তেহরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে না পারে।

মার্কিন প্রশাসনের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বা অর্থনৈতিকভাবে একঘরে করার অভিযান। একে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে আখ্যায়িত করে বেসেন্ট জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রবাহিনীর অভিযানের মতো করেই ইরানের অর্থনৈতিক ‘লাইফলাইন’গুলো বিচ্ছিন্ন করা হবে। এই নিষেধাজ্ঞার আওতায় মূলত পাঁচটি খাতকে লক্ষ্য করা হয়েছে—ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সোনা, বিমান চলাচল এবং নৌপরিবহন।

মার্কিন অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব দেশ বা কোম্পানি ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তাদের যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। অর্থাৎ, ইরানের সঙ্গে ব্যবসা করলে তৃতীয় কোনো দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হবে। তিনি আরও বলেন, দেশগুলোকে এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো একটি পক্ষ বেছে নিতে হবে। যতক্ষণ না তেহরান একা হয়ে পড়ছে, ততক্ষণ এই পদক্ষেপ অব্যাহত থাকবে।

ওয়াশিংটনের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলো যুক্তরাষ্ট্রের এই হুমকিকে তেমন গুরুত্ব দিচ্ছে না। তিনি মনে করেন, অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক সীমিত করার মতো যথেষ্ট অর্থনৈতিক অবস্থানে যুক্তরাষ্ট্র নেই। এর মধ্যেই সোমবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফর করেছেন এবং দেশটির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছেন। তবে ট্রাম্প কাদের সঙ্গে কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। চীনের ব্যাংকগুলোকে নিষেধাজ্ঞার আওতায় কেন আনা হয়নি—এমন প্রশ্নের জবাবে স্কট বেসেন্ট বলেন, কেউই মার্কিন নিষেধাজ্ঞার বাইরে নয় এবং এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

ডি–ডে বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর বড় আকারের সামরিক অবতরণকে বোঝায়।