অর্থনীতি

রাজধানীর বাজারে কাঁচামরিচ ৪০০ টাকা, চড়া পেঁয়াজ ও ডিমের দাম

প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ
সব খবর

টানা বৃষ্টি এবং দেশের বিভিন্ন এলাকায় বন্যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। এতে করে সাধারণ ক্রেতাদের মধ্যে অস্বস্তি বাড়ছে। শুক্রবার (৩১ জুলাই) সেগুনবাগিচা ও শান্তিনগর বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে আসা বিক্রেতারা জানান, বর্তমানে প্রতি ১০০ গ্রাম কাঁচামরিচ ৪০ টাকা এবং ২৫০ গ্রাম ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা যদি আধা কেজি বা এক কেজি পরিমাণে কিনছেন, সেক্ষেত্রে দাম কিছুটা কম পাওয়া যাচ্ছে। সেগুনবাগিচা বাজারের বিক্রেতা মুকুল মিয়া জানিয়েছেন, গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে এটি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছিল এবং তার আগের সপ্তাহে দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে।

কাঁচামরিচের পাশাপাশি দেশি পেঁয়াজের দামও বেশ বেড়েছে। দেড় থেকে দুই সপ্তাহ আগে দেশি পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা থাকলেও বর্তমানে তা মানভেদে ৫৫ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। শান্তিনগর বাজারের ব্যবসায়ী রিদোয়ান হক জানান, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ভালো মানের পাবনার পেঁয়াজ এখন ৬৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও উচ্চমূল্যের প্রভাব লক্ষ্য করা গেছে। লম্বা বেগুন ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা এবং সাদা বেগুন ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছু সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। ধুন্দল ও পটল আগে ১০০ টাকা থাকলেও এখন বাজারভেদে ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া করলা ১২০-১৪০ টাকা, কচুরমুখী ৮০-১০০ টাকা, বরবটি ১১০-১৩০ টাকা এবং চিচিঙ্গা ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে ফার্মের ডিমের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। এক সপ্তাহ আগে প্রতি ডজন ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৪৫ থেকে ১৫০ টাকায় পৌঁছেছে। এক মাস আগে এই দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। এছাড়া বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।