চাকরি

সৌদিতে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বেঁধে দিল মন্ত্রণালয়

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট বা রুখসা আমল নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু অথবা নবায়নের কাজ সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মঙ্গলবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ করেছেন অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরিত হওয়ার পরও ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাঁদের ২০২৬ সালের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করতে হবে।

শ্রম আইন মেনে চলার সংস্কৃতি শক্তিশালী করা, নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে পারস্পরিক চুক্তির অধিকার নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, সৌদি শ্রমবাজারে বিধিবিধান মানার প্রবণতা আরও উন্নত করার উদ্যোগের অংশ হিসেবে এটি করা হচ্ছে। এছাড়া অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতিমধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের উদ্যোগ গ্রহণ করায় এই সুযোগ চলতি বছরের শেষ পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়সীমা পার হওয়ার আগেই সব প্রতিষ্ঠান ও কর্মীকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। অন্যথায় বিদ্যমান শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সকল প্রবাসী বাংলাদেশিদের এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে।