বিশ্ব

মিয়ানমারে চীনের সহায়তায় আবার শুরু হচ্ছে বিতর্কিত মিতসোন বাঁধ নির্মাণ

প্রতিবেদক
তিস্তায় বিপৎসীমার খুব কাছে পানি, প্লাবনের আশঙ্কায় নদীপাড়ের মানুষ তিস্তায় বিপৎসীমার খুব কাছে পানি, প্লাবনের আশঙ্কায় নদীপাড়ের মানুষ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার মেসিকে হারতে দেখাটা বেদনার, জানালেন স্প্যানিশ তারকা কুবার্সি মেসিকে হারতে দেখাটা বেদনার, জানালেন স্প্যানিশ তারকা কুবার্সি সংসদীয় কার্যক্রমে সংখ্যাগরিষ্ঠের একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার হচ্ছে: টিআইবি সংসদীয় কার্যক্রমে সংখ্যাগরিষ্ঠের একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার হচ্ছে: টিআইবি কওমি ধারার সাত দলকে এক ছাতার নিচে আনতে হেফাজতের উদ্যোগ কওমি ধারার সাত দলকে এক ছাতার নিচে আনতে হেফাজতের উদ্যোগ ইরানে টানা ১১ দিন ধরে মার্কিন সামরিক হামলা অব্যাহত ইরানে টানা ১১ দিন ধরে মার্কিন সামরিক হামলা অব্যাহত ভারতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদি সরকারের মাথাব্যথা সিজেপি আন্দোলন ভারতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদি সরকারের মাথাব্যথা সিজেপি আন্দোলন ৬ মাসে বিশ্বে হামে সর্বোচ্চ রোগী বাংলাদেশে, মৃত্যু ৭৯৭ শিশুর ৬ মাসে বিশ্বে হামে সর্বোচ্চ রোগী বাংলাদেশে, মৃত্যু ৭৯৭ শিশুর ইউরোপ ভ্রমণে স্পেনে তাসনিয়া ফারিণ, শেয়ার করলেন বিশ্বকাপ জয়ের মুহূর্ত ইউরোপ ভ্রমণে স্পেনে তাসনিয়া ফারিণ, শেয়ার করলেন বিশ্বকাপ জয়ের মুহূর্ত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সব খবর

মিয়ানমারের নতুন সরকার প্রায় আট বছরের মধ্যে ৩৬০ কোটি ডলারের একটি বিতর্কিত বাঁধ প্রকল্পের কাজ শেষ করতে চায়। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে অবস্থিত এই মিতসোন বাঁধ প্রকল্প পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত মাসে চীন সফর থেকে ফেরার পর মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের এই উদ্যোগ সামনে এসেছে.

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের উত্তরের এই প্রদেশে চীন দীর্ঘকাল ধরে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ করতে আগ্রহী। মিতসোন বাঁধটি মিয়ানমারের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হতে পারত। তবে মানুষের ব্যাপক ক্ষোভ ও পরিবেশগত ঝুঁকির কারণে ২০১১ সালে এর নির্মাণকাজ স্থগিত করা হয়েছিল। কাচিন রাজ্যের পার্লামেন্ট সদস্য হতেত পাইং হতু রয়টার্সকে জানিয়েছেন, ‘খুব শিগগির এর কাজ শুরু হবে’ এবং এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে.

কাজ বন্ধ হয়ে যাওয়ায় চীন ক্ষুব্ধ হয়েছিল। এই প্রকল্প থেকে উৎপাদিত ৬ গিগাওয়াট বিদ্যুতের ৯০ শতাংশই প্রতিবেশী চীনে রপ্তানির পরিকল্পনা ছিল। কিন্তু মিয়ানমারে চীনের অতিরিক্ত প্রভাব এবং সিঙ্গাপুরের সমান বিশাল এলাকা পানিতে তলিয়ে যাওয়ার পরিবেশগত ঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ছিল.

মিন অং হ্লাইংয়ের চীন সফরের সময় প্রকল্পটি পুনরায় শুরু করার বিষয়টি আলোচনায় আসে। প্রেসিডেন্টের কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বিদ্যুতের প্রচণ্ড ঘাটতিতে থাকা মিয়ানমারের জন্য এই প্রকল্প থেকে ১০ গিগাওয়াটের অর্ধেকের বেশি বিদ্যুৎ পাওয়া সম্ভব। তবে, বন্যা এবং স্থানীয় মানুষের বাস্তুচ্যুত হওয়ার বিষয়ে স্থানীয় জনগণের উদ্বেগগুলো সরকার বিবেচনা করছে বলে মুখপাত্র খাইং খাইং সোয়ে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এসব বিষয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করছি। এর নেতিবাচক প্রভাবের তুলনায় সুবিধা কতটা বেশি, তা মূল্যায়ন করে আমরা একটি ভারসাম্য আনার চেষ্টা করছি।’

মিতসোন বাঁধের কাজ নতুন করে শুরু করতে আনুমানিক ১১.৫ বিলিয়ন ডলার খরচ হতে পারে, যা ২০০৯ সালের খরচের চেয়ে তিন গুণের বেশি। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার হিসাব অনুযায়ী, এশিয়ার অন্যান্য দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলোর তুলনায় এই ব্যয় অনেক বেশি.

২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটিয়ে অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধের মধ্যেই বাঁধটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলো। অং সান সু চিও এই মিতসোন বাঁধের বিরোধিতা করেছিলেন.

কাচিন রাজ্যের রাজধানী মিতকিনা শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত বাঁধ এলাকা নিয়ে রাজ্যের নেতা খেত তেইন নান জানিয়েছেন, চীন এখন নতুন প্রযুক্তির সাহায্যে পরিবেশগত সমস্যাগুলো মোকাবিলা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, ‘এসব ঝুঁকি যাতে সামলানো যায়, তা নিশ্চিত করতে তারা (চীন) প্রযুক্তি ব্যবহার করবে। এখানে চিন্তার কিছু নেই।’

গত মার্চ মাসে মধ্য মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পপ্রবণ এমন একটি অঞ্চলে এত বড় একটি বাঁধ নির্মাণের ঝুঁকি নিয়ে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। মিতসোন বাঁধটি মালি ও নমাই নদীর মোহনায় ১৫২ মিটার (৫০০ ফুট) উঁচু এবং ১৫২ মিটার (৫০০ ফুট) পর্যন্ত বিস্তৃত হবে।

আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, গত ২৩ জুন হওয়া এক আলোচনায় মুখ্যমন্ত্রী খেত তেইন নান মিতসোন প্রকল্পটিকে একটি ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে দাঁড় করানোর ওপর জোর দেন এবং বলেন যে চীন এই প্রকল্প পুনরায় শুরু করার ক্ষেত্রে পূর্ণ সমর্থন ও উৎসাহ দিচ্ছে।

বাঁধটির চারপাশের এলাকা এখন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সরকার প্রকল্পের পক্ষে সমর্থন বাড়ানোর চেষ্টা করছে। এই চেষ্টার অংশ হিসেবে গত ডিসেম্বরে সামরিক বাহিনীর সাবেক উপপ্রধান সোয়ে উইন মিতকিনা সফর করেন এবং এরপর কাচিন রাজ্যজুড়ে অন্তত ২৬টি জনসভায় প্রকল্পের পক্ষে সমর্থন জানানো হয়েছে.

তবে প্রকল্পটির বিরোধিতা এখনো চলছে। সম্প্রতি ৪৯টি নাগরিক সমাজের সংগঠন এক যৌথ বিবৃতিতে এই প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছে। তারা বলেছে, এটি জনগণের কোনো কাজে আসবে না, বরং মানুষের জীবন, ঘরবাড়ি ও সম্পদের মারাত্মক ক্ষতি ও ধ্বংস ডেকে আনবে.

তাই তথ্য প্রদানকারী ওই দুই সূত্র নিজেদের নাম প্রকাশ করতে চায়নি।প্রকল্পে খরচ হতে পারে তিন গুণের বেশিমিতসোন বাঁধের কাজ নতুন করে শুরু করতে ১ হাজার ১৫০ কোটি ডলার (১১.৫ বিলিয়ন) খরচ হতে পারে।

আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইআরইএনএ) সাম্প্রতিক হিসাব অনুযায়ী, চীন ও ভারত ছাড়া এশিয়ার অন্যান্য দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলোয় প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ১ হাজার ৯১৪ ডলার খরচ হয়।