বাংলাদেশ

এআই নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: কমছে যানজট ও দুর্ঘটনা

প্রতিবেদক
ব্রিকস ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত-চীন একযোগে কাজ করবে ব্রিকস ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত-চীন একযোগে কাজ করবে হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র, নেপথ্যে বড় ব্যর্থতা হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র, নেপথ্যে বড় ব্যর্থতা টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঝুলন্ত সেতু পানিতে, তবুও সেলফিতে পর্যটকরা ঝুলন্ত সেতু পানিতে, তবুও সেলফিতে পর্যটকরা বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের
সব খবর

দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আধুনিক, নিরাপদ এবং যানজটমুক্ত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই মহাসড়কে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, এআই ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা এবং নতুন অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এছাড়া মহাসড়কটিকে ১০ লেনে উন্নীত করার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজও চলমান রয়েছে।

গত ১৮ আগস্ট থেকে এই মহাসড়কের যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ ব্যবস্থা কার্যকর হয়েছে। মহাসড়কের ৪৯০টি পয়েন্টে মোট ১ হাজার ৪২৭টি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোর মাধ্যমে অতিরিক্ত গতি, নির্ধারিত লেন না মানা, বিপজ্জনক ওভারটেকিং, উল্টো পথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংয়ের মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হচ্ছে।

প্রযুক্তি চালুর প্রথম ২৪ ঘণ্টাতেই ৪৪৯টি মামলার বিপরীতে ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন লঙ্ঘনের তথ্য গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস আকারে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানা পরিশোধের সুযোগ রাখা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, এই ব্যবস্থার ফলে চালকদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়বে এবং দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান জানান, এআই প্রযুক্তির ব্যবহারে ট্রাফিক আইন প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে, যা সড়ক ব্যবস্থাপনায় জনগণের আস্থা বাড়াবে। এদিকে, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধিতে সরকার ১০ লেনে উন্নীত করার পাশাপাশি আরও তিনটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা করেছে। এছাড়া যানজটপ্রবণ পদুয়ার বাজার এলাকার ওভারপাস সম্প্রসারণের নকশা প্রণয়ন করা হয়েছে এবং সেখানে পাঁচটি আন্ডারপাস তৈরির পরিকল্পনা রয়েছে। সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পুরো ২৩২ কিলোমিটার মহাসড়ককে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রূপান্তরের ডিজাইন সম্পন্ন হয়েছে। অর্থায়ন নিশ্চিত হলে দ্রুতই ডিপিপি প্রণয়ন করা হবে।