বাংলাদেশ

ভারত জিকির বন্ধ করে নিজের দেশের কথা ভাবুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্যামনগরে লবণাক্ততা ও বর্জ্য দূষণ রোধে কৃষকদের স্বারকলিপি শ্যামনগরে লবণাক্ততা ও বর্জ্য দূষণ রোধে কৃষকদের স্বারকলিপি চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে: বিমানমন্ত্রী চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে: বিমানমন্ত্রী ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি ভারতের সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চায় বাংলাদেশ ভারতের সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চায় বাংলাদেশ কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২ সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২ সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ
সব খবর

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৩

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কার্যকর ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করলেও সারাক্ষণ ‘ভারত জিকির’ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার এক সংবাদ সম্মেলনে দেশের পররাষ্ট্র নীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, দেশের মানুষের নিজের স্বার্থ এবং দেশের কথা আগে ভাবা উচিত।

ভারতের সঙ্গে সম্পর্কের ধরন নিয়ে বলতে গিয়ে হুমায়ুন কবির বলেন, ভারত কেবল আরেকটি দেশ, যাদের সঙ্গে বাংলাদেশ একটি কার্যকর ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি প্রশ্ন রেখে বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে সকালের নাশতা, দুপুরের খাবার কিংবা রাতের খাবার—সবসময় যদি শুধু ভারত-ভারতই করা হয়, তবে নিজের দেশের খাবার কখন খাওয়া হবে? তিনি সবাইকে নিজের দেশের কথা চিন্তা করার আহ্বান জানান।

পররাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, দ্বিপাক্ষিক বৈঠক কিংবা বহুপক্ষীয় সম্মেলনে যেখানেই সুযোগ থাকবে, সেখানেই বাংলাদেশ অংশ নেবে। অনেক আমন্ত্রণ আসে এবং কোনো নেতার পক্ষে সবার সঙ্গে দেখা করা সম্ভব নয়, তাই সাইডলাইনের বহু অনুষ্ঠানেই নেতাদের যুক্ত হতে হয়।

ভারতের সঙ্গে সম্পর্কের রূপরেখা সম্পর্কে তিনি জানান, ঢাকা ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে আগ্রহী। এছাড়া সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও এ সংক্রান্ত যেকোনো জটিলতার সুরাহা কেবল কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।