বাংলাদেশ

শ্যামনগরে লবণাক্ততা ও বর্জ্য দূষণ রোধে কৃষকদের স্বারকলিপি

প্রতিবেদক
সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত এডিস লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা এডিস লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে: বিমানমন্ত্রী চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে: বিমানমন্ত্রী
সব খবর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৃষিজমিতে জলাবদ্ধতা ও লবণাক্ততা নিরসন, সমন্বিত পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা কৃষি অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। শ্যামনগর উপজেলা ভয়েস অব সিটিজেন্স কমিটির আয়োজনে এই স্বারকলিপি প্রদান করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা ও সকল ইউনিয়ন ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এই স্বারকলিপি হস্তান্তর করা হয়।

স্বারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থা পর্যালোচনা ও উন্নয়ন, নিরাপদ সেচ ব্যবস্থা নিশ্চিতকরণ, খাল ও জলাশয়ের পানি নিষ্কাশনের পথ দখল ও ভরাট রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। এছাড়া, কৃষিজমি, খাল ও জলাশয়ে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য কঠিন বর্জ্য ফেলা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

পাশাপাশি, ব্যবহৃত কীটনাশকের বোতল, প্যাকেট এবং কৃষি সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ বর্জ্য নিরাপদভাবে সংগ্রহ ও নিষ্পত্তির ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়। কৃষি বর্জ্যকে সম্পদে পরিণত করার লক্ষ্যে কম্পোস্ট ও জৈব সার উৎপাদন এবং যথাযথ ব্যবস্থাপনার বিষয়ে কৃষকদের প্রশিক্ষিত করার ওপরও জোর দেওয়া হয়। পানি ও কৃষি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ সহ অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয় স্বারকলিপিতে।

স্বারকলিপি প্রদানকালে শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন, সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, সহ-সভাপতি আরুণি উপস্থিত ছিলেন। এছাড়াও রুপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের জেলার সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা বনানী দাশ গুপ্ত বাসন্তী, কোয়ার্ডিনেটর সাবডিস্ট্রিক লিয়াজো আলম চৌধুরী এবং পদ্মপুকুর, ভূরুলিয়া, মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালী, বুড়িগোয়ালিনী, কাশিমাড়ী, আটুলিয়া সহ অন্যান্য ইউনিয়ন ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।