বাংলাদেশ

ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের সম্পদের হিসাব

প্রতিবেদক
কেরানীগঞ্জে সেলুনে ঢুকে কিশোর গ্যাং সদস্যকে গুলি, কুপিয়ে হত্যা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে কিশোর গ্যাং সদস্যকে গুলি, কুপিয়ে হত্যা ভোলার মেঘনায় জেলের জালে ১৫ কেজি ওজনের বিশাল পাঙাশ ভোলার মেঘনায় জেলের জালে ১৫ কেজি ওজনের বিশাল পাঙাশ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় মাছ ব্যবসায়ী ফরহাদ খুন কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় মাছ ব্যবসায়ী ফরহাদ খুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়নে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর বৈঠক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়নে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর বৈঠক দণ্ডিত ৭ আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে: চিফ প্রসিকিউটর দণ্ডিত ৭ আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে: চিফ প্রসিকিউটর আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট বিমান বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে: মন্ত্রী মিল্লাত বিমান বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে: মন্ত্রী মিল্লাত ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস: বিশ্বজুড়ে গণতন্ত্রের বর্তমান সংকট ও বাস্তবতা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস: বিশ্বজুড়ে গণতন্ত্রের বর্তমান সংকট ও বাস্তবতা ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডাদেশ, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডাদেশ, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
সব খবর

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ে পাঁচজনের সম্পদের অর্ধেক বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে, যা জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির সবাই পলাতক।

আদালত ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলের সব স্থাবর ও অস্থাবর সম্পদের অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। এর আগে, ২০২৫ সালের ১৭ নভেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাঁদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ আসে। ক্ষতিপূরণ প্রদানের জন্য জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তাঁর অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা দেখিয়েছেন। এর মধ্যে হাতে নগদ ৮০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ৭৬ লাখ টাকা, সঞ্চয়পত্র প্রায় দেড় কোটি টাকা, একটি গাড়ি ৭৭ লাখ ৫০ হাজার টাকা, ২৫ তোলা সোনা দেড় লাখ টাকা, ইলেকট্রনিকস সামগ্রী ৯ লাখ ২০ হাজার টাকা এবং আসবাবপত্র ৮ লাখ ৭৫ হাজার টাকা। তাঁর স্থাবর সম্পদ হিসেবে ঢাকার উত্তরায় ৫ কাঠা জমি রয়েছে, যার মূল্য প্রায় ৫১ লাখ টাকা। সব মিলিয়ে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ৩ কোটি ৭৪ লাখ টাকা।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম তাঁর হলফনামায় অস্থাবর সম্পদের মোট মূল্য ২৯ কোটি ৭৯ লাখ টাকা উল্লেখ করেছেন। এর মধ্যে হাতে নগদ ৭ কোটি ৬৯ লাখ, ব্যাংকে ৯ কোটি ৫৬ লাখ, শেয়ার ও বন্ডে ১১ কোটি ১৪ লাখ, সঞ্চয়পত্র ৬০ লাখ, দুটি গাড়ি প্রায় ৬৫ লাখ, ২৫ ভরি সোনা সাড়ে ৩ লাখ এবং ইলেকট্রনিকস ও আসবাবপত্র সোয়া ১০ লাখ টাকা। তাঁর স্থাবর সম্পদের মধ্যে মাদারীপুর ও সাভারে ১৩৯ শতাংশ কৃষিজমি এবং দক্ষিণ কেরানীগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে ১৫৩ শতাংশ অকৃষি জমি রয়েছে, যার মোট মূল্য ২ কোটি ২৪ লাখ টাকা। ঢাকার উত্তরায় একটি ভবন ২ কোটি ৭১ লাখ টাকা এবং মিরপুরে একটি ফ্ল্যাট ৪৫ লাখ টাকা মূল্যের। তাঁর মোট স্থাবর সম্পদ রয়েছে ৫ কোটি ৪০ লাখ টাকা।

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত ও তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নামে স্থাবর সম্পদের মধ্যে গুলশান-২ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। তাঁর অন্য কোনো স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদের মধ্যে নয়টি কোম্পানির শেয়ারে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা, ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র, ১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি এবং ৩ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। সব মিলিয়ে তাঁর নিজের নামে অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা।

ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের হলফনামায় স্থাবর সম্পদের মধ্যে প্রায় সাড়ে ৬ একর কৃষিজমি যার মূল্য ৪ লাখ ৪৫ হাজার টাকা এবং ৫৭ দশমিক ৫০ শতাংশ কৃষিজমি যার মূল্য ২৫ লাখ ৫২ হাজার টাকা উল্লেখ রয়েছে। এছাড়া, তিন কাঠার একটি অকৃষি প্লটের মূল্য ৪ লাখ ৭১ হাজার ৬০০ টাকা এবং একটি বাড়ি বা অ্যাপার্টমেন্টের মূল্য ৩৪ লাখ ৪৭ হাজার ৬১০ টাকা। তাঁর ঘোষিত মোট স্থাবর সম্পদের মূল্য প্রায় ৬৯ লাখ ১৬ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২৪ লাখ টাকার বেশি নগদ অর্থ, ১ কোটি টাকার একটি এফডিআর, নাবিল প্রোপার্টিজে ৮ লাখ টাকা ও নাবিল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিংয়ে ৬২ লাখ টাকার শেয়ার। তাঁর তিনটি যানবাহনের মূল্য ১ কোটি ১৪ লাখ টাকার বেশি এবং ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের মূল্য প্রায় দুই লাখ টাকা। সব মিলিয়ে নিখিলের সাড়ে ৫ কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে।