বিশ্ব

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন অন্তত ২৮ জন

প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পুতিনের মধ্যস্থতার সম্ভাবনা কতটা? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পুতিনের মধ্যস্থতার সম্ভাবনা কতটা? ৩০০ কোটি টাকা বিনিয়োগ সত্ত্বেও চালডালের কর্মীদের তিন মাসের বেতন বকেয়া ৩০০ কোটি টাকা বিনিয়োগ সত্ত্বেও চালডালের কর্মীদের তিন মাসের বেতন বকেয়া কটিয়াদীতে পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু কটিয়াদীতে পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল শিক্ষা ক্যাডারে পদোন্নতি জটিলতা: যোগ্যতার পরও দীর্ঘ অপেক্ষা শিক্ষা ক্যাডারে পদোন্নতি জটিলতা: যোগ্যতার পরও দীর্ঘ অপেক্ষা অ্যাপলের নতুন আইফোন ডুওর পর্দায় ফাটল ও ত্রুটির অভিযোগ অ্যাপলের নতুন আইফোন ডুওর পর্দায় ফাটল ও ত্রুটির অভিযোগ আসামের হোটেলে ইজারা নিয়ে বিরোধে গুলি, নিহত ৫ আসামের হোটেলে ইজারা নিয়ে বিরোধে গুলি, নিহত ৫ যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ব্যয়, করপোরেট অনুদানের শীর্ষে ধনকুবেররা যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ব্যয়, করপোরেট অনুদানের শীর্ষে ধনকুবেররা সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত
সব খবর

চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ‘হুইতেং শুজ’ নামের ওই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত ফুটেজে দেখা যায়, বহুতল ভবনটির ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। নিচতলায় আগুন ছড়িয়ে পড়ায় অনেক শ্রমিককে বাঁচার আশায় ভবনের জানালা ও ছাদে আশ্রয় নিতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর কর্মীরা পানির পাইপ ব্যবহার করে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী এবং ৩৫টি উদ্ধারযান মোতায়েন করা হয়েছে। আগুন নেভানোর পাশাপাশি ভবনের ভেতরে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পরও ভবনের ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে তিনি দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।