অপরাধ

মিরপুরে রাড্ডা সেন্টার লুটপাটে এমপি মিষ্টির সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ

প্রতিবেদক
চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছর বয়সী নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছর বয়সী নারী গ্রেফতার এডিস মশা এখন বেয়াদব হয়ে গেছে: ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার এডিস মশা এখন বেয়াদব হয়ে গেছে: ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা এআই নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জরুরি, আশঙ্কার কথা জানালেন বিল গেটস এআই নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জরুরি, আশঙ্কার কথা জানালেন বিল গেটস ঢাকার ৩৫ এলাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, অক্টোবরে বাড়ার আশঙ্কা ঢাকার ৩৫ এলাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, অক্টোবরে বাড়ার আশঙ্কা গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু, দাবি কাতারের গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু, দাবি কাতারের হাফ প্যান্ট পরায় মেট্রো স্টেশনে অ্যাথলেটকে হেনস্তা, ৪০ মিনিট আটকে রাখল পুলিশ হাফ প্যান্ট পরায় মেট্রো স্টেশনে অ্যাথলেটকে হেনস্তা, ৪০ মিনিট আটকে রাখল পুলিশ আগামী ১০ বছরে ইন্দোনেশিয়ার অর্থনীতির পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ আগামী ১০ বছরে ইন্দোনেশিয়ার অর্থনীতির পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ ভোলার মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ নৌযান উদ্ধারে উদ্বেগ ভোলার মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ নৌযান উদ্ধারে উদ্বেগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক আঁচল রায়ের অকাল মৃত্যু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক আঁচল রায়ের অকাল মৃত্যু
সব খবর

রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি স্পষ্টভাবে জানান, অপরাধীর সামাজিক বা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এবং পুলিশের কোনো সদস্যের গাফিলতি থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার তদন্তের বিষয়ে কমিশনার জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। ঘটনাস্থল থানার কাছাকাছি হওয়া সত্ত্বেও কেন এ ধরনের ধ্বংসযজ্ঞ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি পর্যবেক্ষণ করে বলেন, এত বড় ধ্বংসযজ্ঞ আধা ঘণ্টা বা এক ঘণ্টায় সম্পন্ন করা সম্ভব নয়, এতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুরের আলামত পাওয়া গেছে এবং ল্যাবের অনেক যন্ত্রপাতিও খোয়া গেছে বলে তিনি জানতে পেরেছেন।

পুলিশের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ প্রসঙ্গে কমিশনার জানান, ঘটনাটি ঠেকানো পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশ কখন খবর পেয়েছিল, সময়মতো পৌঁছেছিল কি না এবং কোনো অবহেলা ছিল কি না—তা তদন্তে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এডিসি দারুসসালামের নেতৃত্বে গঠিত এই কমিটিকে শনিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারে হানিফ মিয়ার নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে মুখোশ পরা প্রায় ২৫০ জনের একটি দল কেন্দ্রে হামলা চালায়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতারের অভিযোগ, হামলাকারীরা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভেতরে ঢুকে সরকারি ইপিআই টিকা, টিকা দেওয়ার রেজিস্টার, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন, নগদ ১১ লাখ ৪০ হাজার টাকা এবং ৪৫ লাখ টাকা মূল্যের আলট্রাসনোগ্রাম মেশিনসহ বিপুল পরিমাণ আসবাবপত্র ও ল্যাবের সরঞ্জাম লুট করেছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির অবকাঠামোর প্রায় দেড় কোটি টাকার ক্ষতিসাধন করা হয়েছে এবং সেখানে দোকানদার সমিতির সাইনবোর্ড টাঙানো হয়েছে। প্রায় ৫০ বছর ধরে দরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসা এই কেন্দ্রটি বর্তমানে বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং প্রতিষ্ঠানটি দ্রুত বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তে যারাই জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতারের ভাষ্য অনুযায়ী, মুখোশ পরা প্রায় ২৫০ জনের একটি দল ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে কেন্দ্রে হামলা চালায়। তারা দুই নিরাপত্তাক