বাংলাদেশ

পাবনায় রহস্যময় আতঙ্ক, জ্বীন তাড়াতে গ্রামবাসীর মিলাদ মাহফিল

প্রতিবেদক
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার
সব খবর

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ১৪

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা ভাঙ্গা মসজিদের পার্শ্ববর্তী তিন মাথার সড়কে গত কয়েকদিন ধরে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। এসব কথিত ভূত-জ্বীনের আতঙ্ক থেকে গ্রামকে নিরাপদ রাখতে শনিবার রাতে একটি বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় প্রায় ৬০০ জন নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।

এলাকাবাসীর অভিযোগ, কয়েকদিন আগে রাতের বেলা তিন রাস্তার মোড়ের পাশের একটি পুকুরে অজ্ঞাত কোনো বস্তু পড়ার শব্দ পাওয়া যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে একজনকে পুকুর থেকে উদ্ধার করেন। এছাড়া ওই সড়কে চলাচলের সময় সাপ, বিড়ালসহ নানা ধরনের অস্বাভাবিক বস্তু দেখা যায়, যা চোখের পলকেই অদৃশ্য হয়ে যায় বলে অনেকের দাবি। এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রামবাসী ইসমাইল জানান, ঘটনার পর গ্রামের মুরব্বি ও সাধারণ মানুষ একত্রিত হয়ে চাল-ডাল সংগ্রহ করেন। শনিবার সকাল থেকেই খিচুড়ি রান্না ও মিলাদ মাহফিলের প্রস্তুতি নেওয়া হয়। সন্ধ্যা পরবর্তী আয়োজনে প্রায় ৬০০ মানুষ অংশ নেন এবং পরে তবারক গ্রহণ করেন। ইসমাইল আরও বলেন, ভূত বলে কিছু না থাকলেও জ্বীনের অস্তিত্ব থাকতে পারে। তাই ইসলামী শরিয়াহ অনুযায়ী দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা করা হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক ভিডিও ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে মুফতি মোহাম্মদ মফিজ উদ্দিন বলেন, ভূত বলে কিছু নেই, তবে বদজ্বীনের আছর থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পবিত্র কোরআনেও বদজ্বীন থেকে সুরক্ষা পাওয়ার জন্য দোয়া রয়েছে বলে তিনি উল্লেখ করেন।