বাংলাদেশ

বানার নদের তীরে ময়লার স্তূপ, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র

প্রতিবেদক
ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার সন্ত্রাসে মদদ দিলে প্রতিবেশী দেশের সঙ্গে সংলাপ বন্ধ: রাজনাথ সিং সন্ত্রাসে মদদ দিলে প্রতিবেশী দেশের সঙ্গে সংলাপ বন্ধ: রাজনাথ সিং
সব খবর

গাজীপুরের কাপাসিয়ার বানার নদের পাড়জুড়ে এখন ময়লার স্তূপ। পানিতে ভাসছে পলিথিন ও নানা ধরনের অপচনশীল বর্জ্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে কাপাসিয়া বাজার ও এর আশপাশের এলাকার বর্জ্য এখানে ফেলা হচ্ছে। বিশ্ব নদী দিবস পালনের প্রেক্ষাপটে নদটির এমন করুণ দশা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

শনিবার দুপুরে খেয়াঘাটে গিয়ে দেখা যায়, সেখানে পচা সবজি, পলিথিন ও অন্যান্য বর্জ্যের বড় বড় স্তূপ জমে আছে। দুর্গন্ধের কারণে ঘাটে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে। এই ঘাট দিয়েই নদের উত্তর পাড়ের তরগাঁও এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত করেন। ঘাটের পাশে থাকা কাঁচাবাজারের বিক্রেতাদের অনেক সময় বর্জ্যমিশ্রিত নদ থেকেই সবজি ধুতে দেখা যায়, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

ঘাটের মাঝি মো. আসাদুল্লাহ আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন ধরে এই ভোগান্তি সহ্য করছেন তারা, এখন আর কাউকে কিছু বলার ভাষা নেই। আরেক মাঝি সুধাস চন্দ্র মনিদাস বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা শোনার কেউ নেই।

খেয়াঘাট থেকে মাত্র ৫০০ মিটার দূরেই রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্র। ২০২৩ সালের অক্টোবর মাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে এটি উদ্বোধন করা হলেও স্থানীয়দের তথ্যমতে, ২০২৪ সাল থেকেই এটি বন্ধ হয়ে আছে। কেন্দ্রটি নির্মাণে কত টাকা ব্যয় হয়েছিল তার সঠিক তথ্যও পাওয়া যায়নি।

ব্যবসায়ী শফিকুল ইসলাম ও নজরুল ইসলামের মতে, ক্ষমতা পরিবর্তন হলেও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আগ্রহ নেই। নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, নিয়মিত বর্জ্য ফেলার কারণে নদী ভরাট হওয়ার পাশাপাশি পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তিনি দ্রুত বর্জ্য অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, বর্তমানে ওই কেন্দ্রটি অকার্যকর। লোকালয়ের মধ্যে হওয়ায় স্থানীয়রা আপত্তি জানিয়ে আসছিলেন। নতুন জায়গা দেখে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।