বাংলাদেশ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর সরকারের পাঁচ বছরের ম্যান্ডেট ও সাধারণ মানুষের প্রত্যাশার হিসাব সরকারের পাঁচ বছরের ম্যান্ডেট ও সাধারণ মানুষের প্রত্যাশার হিসাব ২৭ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি জয়নাল গ্রেপ্তার ২৭ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি জয়নাল গ্রেপ্তার শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা সেন্টারে হামলা নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা সেন্টারে হামলা নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: কিশোরের জামিন শুনানি ৪ অক্টোবর বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: কিশোরের জামিন শুনানি ৪ অক্টোবর ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার
সব খবর

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় তাকে প্রাথমিকভাবে ভুক্তভোগী হিসেবে বিবেচনা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, এ ঘটনায় জিডি বা মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই মামলা হতে পারে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে তিনি ফেসবুক লাইভে এসে দাবি করেন যে, চাঁদাবাজি না দেওয়ায় তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে। একইসঙ্গে তিনি বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে অভিহিত করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের তথ্যমতে সালমান এখন পর্যন্ত কোনো মামলা করেননি এবং তিনি নিজেই স্বীকার করেছেন যে তার কাছে কেউ সরাসরি চাঁদা দাবি করেনি। ফলে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করা সম্ভব হয়নি। এছাড়া বিএনপিকে নিয়ে তার করা অভিযোগের সুনির্দিষ্ট কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার স্থানটি মানিকদী নামাপাড়ায় অবস্থিত, যা ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৩৫ শতাংশ জমির মালিকানা নিয়ে এক পক্ষ বিল্ডার প্রতিষ্ঠান এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তার মধ্যে বিরোধ চলছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতের অন্ধকারে জমিটি দখল করতে গেলে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই স্থাপনার ভেতরে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্টুডিও ছিল, যেখানে তিনি কনটেন্ট তৈরি করতেন। সেটিও ভাঙচুরের শিকার হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া সেখান থেকে গুলির খোসা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। জমি নিয়ে বিরোধ এবং দখল-বেদখলের এই ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার পর তদন্তের অগ্রগতি ও বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।