বিশ্ব

ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রতিবেদক
রাড্ডা হাসপাতালে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম রাড্ডা হাসপাতালে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর সরকারের পাঁচ বছরের ম্যান্ডেট ও সাধারণ মানুষের প্রত্যাশার হিসাব সরকারের পাঁচ বছরের ম্যান্ডেট ও সাধারণ মানুষের প্রত্যাশার হিসাব ২৭ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি জয়নাল গ্রেপ্তার ২৭ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি জয়নাল গ্রেপ্তার শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা সেন্টারে হামলা নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা সেন্টারে হামলা নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: কিশোরের জামিন শুনানি ৪ অক্টোবর বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: কিশোরের জামিন শুনানি ৪ অক্টোবর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা
সব খবর

যুদ্ধ পরিস্থিতি নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে ইরানের পক্ষ থেকে দেওয়া সাত দিনের রোডম্যাপ বা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউস থেকে টেনেসির উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান, তিনি তেহরানের এই প্রস্তাব মেনে নিচ্ছেন না।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি সুনির্দিষ্ট রূপরেখা পাঠিয়েছে তেহরান। এই প্রস্তাবের মূল শর্ত ছিল, ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে। তবে এর বিনিময়ে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিল ইরান। এর মধ্যে ছিল ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রায় ১২ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ অবমুক্ত করা এবং লেবানন ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতি কার্যকর করা।

ইরানের পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবটি গৃহীত হওয়ার পর প্রথম চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রাথমিক পদক্ষেপগুলো বাস্তবায়নের কথা ছিল। এরপর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সপ্তম দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরুর কথা বলা হয়েছিল। আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছিলেন, ওয়াশিংটন সমঝোতায় আগ্রহী হলে তেহরান হরমুজ প্রণালি চালু করতে এবং আলোচনায় ফিরতে প্রস্তুত।

উল্লেখ্য যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি বছরের জুনে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল, যার লক্ষ্য ছিল যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেওয়া। তবে সেই উদ্যোগ পরবর্তীতে ব্যর্থ হয়। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে পুনরায় বোমা হামলার বিষয়ে প্রশাসনের ভেতর আলোচনা হয়েছে। তবে এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও ট্রাম্পের এই প্রত্যাখ্যানের ফলে অঞ্চলটিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।