বিশ্ব

গিনেস রেকর্ডে নাম লেখালেন ৪ ফুট ১০ ইঞ্চির নারী ফায়ার ফাইটার

প্রতিবেদক
উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার বানার নদের তীরে ময়লার স্তূপ, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বানার নদের তীরে ময়লার স্তূপ, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র সন্ত্রাসে মদদ দিলে প্রতিবেশী দেশের সঙ্গে সংলাপ বন্ধ: রাজনাথ সিং সন্ত্রাসে মদদ দিলে প্রতিবেশী দেশের সঙ্গে সংলাপ বন্ধ: রাজনাথ সিং পাঁচদিনের লড়াই শেষ, না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ পাঁচদিনের লড়াই শেষ, না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় করিমন চালক নিহত কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় করিমন চালক নিহত
সব খবর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা অটাম কেলসো বর্তমানে সেন্ট পিট বিচ ফায়ার রেসকিউ বিভাগে একজন সক্রিয় ফায়ার ফাইটার এবং প্যারামেডিক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি সুনামের সঙ্গে এই পেশায় কাজ করে যাচ্ছেন। তবে ছোটবেলায় তাঁর লক্ষ্য ফায়ার ফাইটার হওয়ার ছিল না। ২০ বছর বয়সের কোঠায় তিনি করপোরেট দুনিয়ায় কর্মজীবন শুরু করেছিলেন, কিন্তু একসময় ডেস্কের পেছনে বসে কাজ করা তাঁর কাছে একঘেয়ে মনে হতে শুরু করে।

অটাম সমাজে সরাসরি অবদান রাখতে চেয়েছিলেন, যেখান থেকেই মূলত তাঁর ফায়ার ফাইটার হওয়ার ইচ্ছার জন্ম। তবে নিজের উচ্চতা নিয়ে শুরুতে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, অটামের উচ্চতা মাত্র ৪ ফুট ১০ ইঞ্চি বা প্রায় ১৪৭ সেন্টিমিটার। বন্ধুদের উৎসাহে এবং নিজের অদম্য ইচ্ছাশক্তির কারণে তিনি এই পেশায় আসেন এবং উচ্চতাকে কখনোই কাজের পথে বাধা হতে দেননি।

কর্মক্ষেত্রে নিজের নিখুঁত পারফরম্যান্সের কারণে স্টেশনের সহকর্মীদের কাছে তিনি বেশ জনপ্রিয়। যেকোনো জায়গায় লাফিয়ে উঠে কাজ করার অসামান্য দক্ষতার জন্য সহকর্মীরা তাঁকে আদর করে ‘স্পাইডার মাংকি’ বলে ডাকেন। শেষ পর্যন্ত সহকর্মীদের উৎসাহেই অটাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এরপর নিয়ম অনুযায়ী সব মাপজোখ শেষে সবচেয়ে কম উচ্চতার নারী ফায়ার ফাইটার হিসেবে তিনি বিশ্ব রেকর্ডের স্বীকৃতি অর্জন করেন। যে উচ্চতার কারণে তিনি একসময় সংশয়ে ছিলেন, আজ সেই উচ্চতার জন্যই তিনি বিশ্বজুড়ে পরিচিতি পেলেন।