অপরাধ

হাফ প্যান্ট পরায় মেট্রো স্টেশনে অ্যাথলেটকে হেনস্তা, ৪০ মিনিট আটকে রাখল পুলিশ

প্রতিবেদক
সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ ও ঐকমত্যের পরামর্শ সম্পাদকদের সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ ও ঐকমত্যের পরামর্শ সম্পাদকদের চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছর বয়সী নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছর বয়সী নারী গ্রেফতার এডিস মশা এখন বেয়াদব হয়ে গেছে: ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার এডিস মশা এখন বেয়াদব হয়ে গেছে: ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা এআই নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জরুরি, আশঙ্কার কথা জানালেন বিল গেটস এআই নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জরুরি, আশঙ্কার কথা জানালেন বিল গেটস ঢাকার ৩৫ এলাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, অক্টোবরে বাড়ার আশঙ্কা ঢাকার ৩৫ এলাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, অক্টোবরে বাড়ার আশঙ্কা গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু, দাবি কাতারের গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু, দাবি কাতারের আগামী ১০ বছরে ইন্দোনেশিয়ার অর্থনীতির পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ আগামী ১০ বছরে ইন্দোনেশিয়ার অর্থনীতির পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ ভোলার মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ নৌযান উদ্ধারে উদ্বেগ ভোলার মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ নৌযান উদ্ধারে উদ্বেগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক আঁচল রায়ের অকাল মৃত্যু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক আঁচল রায়ের অকাল মৃত্যু
সব খবর

সকালে শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফ প্যান্ট পরা অবস্থায় মেট্রোরেলে উঠতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন সাজ্জাদ হোসেন নামের এক অ্যাথলেট প্রশিক্ষক। ঘটনাটি ঘটেছে ফার্মগেট মেট্রো স্টেশনে, যেখানে তাকে পাঞ্চ মেশিনের সামনে প্রায় ৪০ মিনিট আটকে রাখা হয়। ওই প্রশিক্ষক দীর্ঘ ১০ বছর ধরে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষণ দিয়ে আসছেন এবং ঢাকার বিভিন্ন পার্কে নিয়মিত দৌড়ানোর প্রশিক্ষণ দেন।

ভুক্তভোগী সাজ্জাদ হোসেন জানান, সকালে রমনায় প্রশিক্ষণ শেষ করে ফার্মগেটে একটি ব্যক্তিগত কাজ শেষে তিনি বিজয় সরণি যাওয়ার জন্য মেট্রো স্টেশনে প্রবেশ করছিলেন। টিকিট কেটে স্টেশনে ঢোকার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে ডেকে থামিয়ে দেন এবং তার পোশাক ‘অশ্লীল’ উল্লেখ করে মেট্রোতে প্রবেশে বাধা দেন। সাজ্জাদ নিজেকে রানিং কোচ হিসেবে পরিচয় দিলেও পুলিশ সদস্যরা তার কথা আমলে নেননি।

ঘটনার সময় জাকির নামের এক পুলিশ সদস্য সাজ্জাদকে বলেন, ‘আপনাকে বলা হয়েছে আপনি একটু শালীনতার সঙ্গে যান, এটা একেবারে পুরোপুরি শালীনতার মধ্যে পড়ে না।’ এর জবাবে সাজ্জাদ প্রশ্ন করেন, কোন নিয়মে এই পোশাক অশালীন তা লেখা আছে কি না। তখন ওই পুলিশ সদস্য দাবি করেন, এটি দেখা তার দায়িত্ব। সেখানে উপস্থিত আরও দুই পুলিশ সদস্য তাকে পাবলিক প্লেসে এই পোশাকে চলাফেরা না করার পরামর্শ দেন এবং প্রয়োজনে ট্রাউজার পরে আসার কথা বলেন।

সাজ্জাদ অভিযোগ করেন, এই সময় মেট্রোরেলের কন্ট্রোল বোর্ডের এক নারী কর্মকর্তা তার পোশাক নিয়ে প্রশ্ন তোলেন এবং ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যান। প্রায় ৪০ মিনিট এভাবে আটকে রাখার পর মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাকে স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হয়। ঘটনার পর সাজ্জাদ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুরো ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন।