বিনোদন

ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম, শুরু হয়েছে টিকিট বিক্রি

প্রতিবেদক
আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন
সব খবর

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও আসছেন ঢাকায়। আগামী ২৪ জুলাই রাজধানী ঢাকার ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে তিনি সুরের মূর্ছনা ছড়াবেন। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করছে মেইন স্টেজ। এই আয়োজনে আতিফ আসলামের পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল এবং লেভেল ফাইভ সংগীত পরিবেশন করবে।

কনসার্টটির অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে গেটমাই টিকিট ওয়েবসাইটে শুরু হয়েছে। দর্শকদের জন্য টিকিট তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘দূরি এরিয়া’র টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত এরিয়া’র ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর এরিয়া’র টিকিটের দাম ১০ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। কনসার্টের দিন দুপুর ২টায় ভেন্যুর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় তা বন্ধ করে দেওয়া হবে। অনুষ্ঠানটি বিকেল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য যে, গত বছরের ১৩ ডিসেম্বর আতিফ আসলামের এই কনসার্টটি হওয়ার কথা ছিল। সে সময় সব প্রস্তুতি সম্পন্ন এবং টিকিট বিক্রি চললেও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। আয়োজকরা তখন জানিয়েছিলেন, এটি বাতিল নয় বরং উপযুক্ত সময়ে নতুন তারিখে আয়োজন করা হবে।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, স্থগিত কনসার্টের যেসব টিকিটধারী রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। এছাড়া যারা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করার সুযোগ পাবেন। মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, তারা চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে রয়েছেন এবং শিল্পী, দর্শক ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পেরেছেন বলে জানিয়েছেন।