শিক্ষা

এসএসসি খাতা মূল্যায়নে অনিয়ম: শিক্ষক ও ছাত্র গ্রেফতার

প্রতিবেদক
এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, বছরে প্রাণহানি ৪০০ ছাড়াল ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, বছরে প্রাণহানি ৪০০ ছাড়াল প্রধান উপদেষ্টা নিয়োগে পদ্ধতিগত জটিলতা নিয়ে আলোচনা প্রধান উপদেষ্টা নিয়োগে পদ্ধতিগত জটিলতা নিয়ে আলোচনা রাজবাড়ীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে গুলি রাজবাড়ীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে গুলি নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতা সরকারের মূল অগ্রাধিকার: মাহ্দী আমিন নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতা সরকারের মূল অগ্রাধিকার: মাহ্দী আমিন জুলাই বিপ্লবে হামলার ঘটনায় মাকসুদ কামালসহ পাঁচজনের আত্মসমর্পণের নির্দেশ জুলাই বিপ্লবে হামলার ঘটনায় মাকসুদ কামালসহ পাঁচজনের আত্মসমর্পণের নির্দেশ নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক রোডম্যাপ কর্মশালা অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক রোডম্যাপ কর্মশালা অনুষ্ঠিত দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ জনের মৃত্যু দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ জনের মৃত্যু স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান রাজনৈতিক কার্যালয়ে হামলা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
সব খবর

কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গুরুতর অনিয়মের অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তার ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দেবিদ্বারের আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং তার ছাত্র মেহেদী হাসান। রবিবার (১২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওটিতে দেখা যায়, এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের খাতা পরীক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. বাচ্চু মিয়া নিজে মূল্যায়ন না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশনার পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় ওই শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। এরপরই পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে।