অর্থনীতি

সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

প্রতিবেদক
নিরাপত্তাজনিত কারণে ফের বন্ধ ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট নিরাপত্তাজনিত কারণে ফের বন্ধ ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চাপে ইরান হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চাপে ইরান সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয় ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয় ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী
সব খবর

জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটির কারণে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত কোনো সাইবার হামলার শিকার হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তা সমস্যার কারণেই ওয়েবসাইটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে তা সমাধানের কাজ চলছে। ঝুঁকি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার পরই ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে। তবে এটি চালুর কোনো নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ধরনের দুর্বলতা কাজে লাগালে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, পিএইচপিভিত্তিক প্রযুক্তি ব্যবহারকারী আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও একই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা, যার মাধ্যমে বিশ্বের অনেক সরকারি ও বেসরকারি অনলাইন সেবা পরিচালিত হয়। কোনো ওয়েবসাইটে পিএইচপি থাকলেই তা ঝুঁকিপূর্ণ হয়ে যায় না; বরং ঝুঁকির মাত্রা নির্ভর করে সার্ভারের কনফিগারেশন, ব্যবহৃত সংস্করণ ও হালনাগাদ পরিস্থিতির ওপর। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে সার্ভারের পিএইচপি সংস্করণ যাচাই করে দ্রুত নিরাপত্তা আপডেট করা, ফায়ারওয়াল ব্যবহার এবং প্রয়োজনে সার্ভার ইন্টারনেট থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখার মতো পদক্ষেপ নেওয়া জরুরি।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকায় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তথ্য ও অনলাইন সেবা পেতে ব্যবহারকারীদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।