অর্থনীতি

বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন মোড়: বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা

প্রতিবেদক
খুলনায় তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ খুলনায় তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ জনগণ ভোট দিলেও তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণ ভোট দিলেও তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছালো সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছালো জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন নেটফ্লিক্সে আসছে হইচইয়ের বাংলা সিরিজ, দুই বছরের চুক্তি নেটফ্লিক্সে আসছে হইচইয়ের বাংলা সিরিজ, দুই বছরের চুক্তি ২০২৬ সালে ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৫০ হাজার মানুষের মৃত্যু ২০২৬ সালে ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৫০ হাজার মানুষের মৃত্যু সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলার দাবি সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলার দাবি নতুন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় আঘাতের হুমকি ইরানের নতুন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় আঘাতের হুমকি ইরানের সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায়ের অনুলিপি চেয়ে চিঠি সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায়ের অনুলিপি চেয়ে চিঠি ২০২৬ সালের গ্রীষ্মে ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু ৫০ হাজার ছাড়াল ২০২৬ সালের গ্রীষ্মে ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু ৫০ হাজার ছাড়াল
সব খবর

বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতার পর থেকেই সড়ক, রেল, বিদ্যুৎ, বন্দর ও নগর অবকাঠামো উন্নয়নে দেশটির সহায়তা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে। তবে বিশ্ব অর্থনীতির পরিবর্তন এবং বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ককে নতুনভাবে সাজানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এখন শুধুমাত্র ঋণ বা উন্নয়ন সহায়তার ওপর নির্ভর না করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নত প্রযুক্তি ও উৎপাদনভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলাই হওয়া উচিত মূল লক্ষ্য।

১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই সম্পর্কের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মাধ্যমে বাংলাদেশ সড়ক, রেল, বন্দর, বিদ্যুৎ ও নগর অবকাঠামো খাতে উল্লেখযোগ্য ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা পেয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে জাপানের উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতির পরিমাণ প্রায় ৩৩ দশমিক ৬২ বিলিয়ন ডলার, যদিও প্রতিশ্রুত অর্থ আর বাস্তবে ছাড় করা অর্থের মধ্যে পার্থক্য রয়েছে।

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের পণ্যবাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ জাপানে ১ দশমিক ৪১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং বিপরীতে ১ দশমিক ৯১ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক, নিটওয়্যার, চামড়াজাত পণ্য ও জুতা জাপানের বাজারে রপ্তানি হলেও বাণিজ্য ঘাটতি রয়ে গেছে। রপ্তানি আয় বাড়াতে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, ওষুধ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার বাজার সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে। এ জন্য পণ্যের গুণগত মান, নকশা, নির্ভরযোগ্য সরবরাহ এবং জাপানি ক্রেতাদের চাহিদা পূরণে সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের প্রথম এ ধরনের চুক্তিতে পণ্য ও সেবাবাণিজ্য, বিনিয়োগ, শুল্ক, বাণিজ্য সহজীকরণ, ই-বাণিজ্য ও মেধাস্বত্বের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশের ১ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে এবং জাপানের ১ হাজার ৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। তবে এই সুবিধা নিশ্চিত করতে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি, পণ্যের মান বজায় রাখা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য জাপানি বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা অপরিহার্য।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। জাপানি বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। তবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শুধু জমি বা অবকাঠামোই যথেষ্ট নয়; এর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, উন্নত বন্দরসেবা, দ্রুত শুল্ক কার্যক্রম এবং স্থিতিশীল নীতিমালা প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ এবং যৌথ গবেষণার ওপর জোর দিতে হবে, নতুবা উৎপাদনব্যবস্থা দীর্ঘমেয়াদে বিদেশের ওপর নির্ভরশীল থেকে যেতে পারে।

জাপানের সহযোগিতায় বাস্তবায়িত অবকাঠামো প্রকল্পগুলোর ক্ষেত্রে শুধু নির্মাণকাজ শেষ হওয়াকেই সাফল্য হিসেবে দেখা ঠিক হবে না। প্রকল্পের ব্যয়, ঋণ পরিশোধের সক্ষমতা, রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফলগুলোকেও গুরুত্ব দিতে হবে। এছাড়া জাপানে দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করা জরুরি। দুই দেশের সম্পর্কের সাফল্য কেবল ঋণ বা বিনিয়োগের অংকে সীমাবদ্ধ না রেখে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মূল্যায়ন করা উচিত। সহায়তার গণ্ডি পেরিয়ে উৎপাদন ও উদ্ভাবনের ভিত্তিতে সম-মর্যাদার অংশীদারিত্বই হোক দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ লক্ষ্য।