বাংলাদেশ

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত

প্রতিবেদক
সৌদিতে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত, সরকারের তীব্র নিন্দা সৌদিতে হুতি হামলায় দুই বাংলাদেশি আহত, সরকারের তীব্র নিন্দা কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: ডিভাইস চেয়ে ডিবির চিঠি, উদ্বেগে বাদীপক্ষ জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: ডিভাইস চেয়ে ডিবির চিঠি, উদ্বেগে বাদীপক্ষ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় আটক ২ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় আটক ২
সব খবর

গাজীপুরের কালীগঞ্জে গভীর রাতে টহল ডিউটি চলাকালে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালীগঞ্জ পৌরসভা এলাকায় নিয়মিত টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। রাত সাড়ে তিনটার দিকে শ্রমিক কলেজের সামনে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে তারা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামকে সজোরে ধাক্কা দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ধাক্কায় এসআই মিজানুর রহমান কাভার্ড ভ্যানের সঙ্গে আটকে যান। ঘাতক চালক তাকে প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে গিয়ে রাস্তার পাশে ফেলে দ্রুত ঘোড়াশালের দিকে পালিয়ে যায়। আহতদের স্থানীয় রিকশাচালক রকিবুল ও পথচারী ইমরুল কায়েস উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত ৩টা ৫৫ মিনিটে বিএনপি নেতা রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুল ইসলাম কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তিনি তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও এএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। এছাড়া আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের অপর এক সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কাভার্ড ভ্যান বা চালককে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার পরপরই কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে গভীর রাতে বিএনপি নেতার ওই স্থানে পুলিশের টহল দলের কাছাকাছি উপস্থিত থাকার বিষয়টি নিয়ে জনমনে বিভিন্ন কৌতূহল ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।