অপরাধ

মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

প্রতিবেদক
দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে লাল থেকে কমলা শ্রেণিতে জাহাজভাঙা শিল্প, পরিবেশ ও শ্রমিকের ঝুঁকির শঙ্কা লাল থেকে কমলা শ্রেণিতে জাহাজভাঙা শিল্প, পরিবেশ ও শ্রমিকের ঝুঁকির শঙ্কা খুলনায় ঘোড়ার মাংসসহ যুবক আটক, কারাদণ্ড প্রদান খুলনায় ঘোড়ার মাংসসহ যুবক আটক, কারাদণ্ড প্রদান দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানি দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানি ফেনীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে কুপিয়ে হত্যা ফেনীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে কুপিয়ে হত্যা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রিজভী বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রিজভী দীর্ঘ ১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো দীর্ঘ ১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: ডা. শফিকুর রহমান স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: ডা. শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্তের প্রত্যাশা জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্তের প্রত্যাশা
সব খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে পড়ে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাসাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন এবং আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অতিরিক্ত গতির কারণে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে গিয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারীরা আহত ১৬ জনের মধ্যে ১১ জনকে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। এছাড়া বাকি পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তাঁরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।