অপরাধ

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে বিত্তবানদের ব্ল্যাকমেইল, চক্রের মূল হোতাসহ ৫ জন গ্রেপ্তার

প্রতিবেদক
স্থগিত হলো ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত হলো ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি: নাহিদ ইসলাম শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন আসিফ মাহমুদ: রাশেদ মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন আসিফ মাহমুদ: রাশেদ শাড়ি আত্মসাতের অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ শাড়ি আত্মসাতের অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি প্রতারণার মামলার তদন্তে সিআইডি তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি প্রতারণার মামলার তদন্তে সিআইডি রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা করেছে ইরাব রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা করেছে ইরাব পুলিশে তিন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি পুলিশে তিন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি বিমান বাংলাদেশ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রেখেছে মক্কা-মদিনার নিরাপত্তাকে ‘রেড লাইন’ ঘোষণা সৌদির, রিয়াদে হুতি হামলা মক্কা-মদিনার নিরাপত্তাকে ‘রেড লাইন’ ঘোষণা সৌদির, রিয়াদে হুতি হামলা
সব খবর

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ একটি হানি ট্র্যাপ চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে মধ্যবয়সী ও বয়স্ক বিত্তবান পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতেন। পরবর্তীতে তাঁদের নির্ধারিত বাসা বা হোটেলে ডেকে নিয়ে জিম্মি করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা হতো বলে পুলিশ জানিয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান (৩৮), প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), অর্থজিৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০), সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২) এবং সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১)। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান এই চক্রটির মূল হোতা।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে মধ্যবয়সী ও বয়স্ক ব্যবসায়ীসহ বিত্তবান পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এরপর কৌশলে তাঁদের নির্ধারিত বাসা বা হোটেলের কক্ষে ডেকে নেওয়া হতো। সেখানে চক্রটির পুরুষ সদস্যরা ভুক্তভোগীদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই সময় তাঁদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায় করা হতো। এমনকি একবার টাকা নেওয়ার পরও তারা আবার অর্থ দাবি করতেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলতে চক্রটির সদস্যরা ঘন ঘন বাসা ও আস্তানা পরিবর্তন করতেন। পাশাপাশি ভুয়া নামে নিবন্ধিত সিমকার্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করতেন তাঁরা।

ডিবি ওয়ারী বিভাগের একটি দল গোপন নজরদারি ও প্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করে। পরে তুরাগ থানা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, তিনটি ফাঁকা চেক এবং একটি নির্যাতনের বেল্ট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ডিএমপি নগরবাসীকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার এবং প্রতারণা বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছে। সংস্থাটি এ ধরনের অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।