রাজনীতি

শক্তিশালী নতুন জাতীয় সরকার গঠনের ঘোষণা বেনিয়ামিন নেতানিয়াহুর

প্রতিবেদক
ইসরায়েলের নির্বাচনে ঝুলে আছে সরকার গঠনের ভাগ্য ইসরায়েলের নির্বাচনে ঝুলে আছে সরকার গঠনের ভাগ্য ধর্মের নামে নয়, মানুষের কল্যাণের শিক্ষায় হোক আদর্শ সমাজ ধর্মের নামে নয়, মানুষের কল্যাণের শিক্ষায় হোক আদর্শ সমাজ ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়ল ওয়ালটন ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়ল ওয়ালটন ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় অর্ণব, নিরাপদ আশ্রয়ে দুই লাখ ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় অর্ণব, নিরাপদ আশ্রয়ে দুই লাখ বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর না ফেরার দেশে চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম না ফেরার দেশে চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম হুতিদের হামলা থামাতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের হুতিদের হামলা থামাতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভারতের অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মুশফিককে ছাড়াই মাঠে নামল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মুশফিককে ছাড়াই মাঠে নামল বাংলাদেশ
সব খবর

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে নিজের নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের সামনে তিনি এই ঘোষণা দেন। লিকুদ পার্টিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা একটি শক্তিশালী নতুন সরকার গঠন করবে।

মঙ্গলবার অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে নাটকীয় পরিবর্তন দেখা গেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস পাওয়া গেলেও পরবর্তী হালনাগাদে নেতানিয়াহুর জোট ঘুরে দাঁড়ায়। স্থানীয় সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫২টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট ৪৯টি এবং আরব লিস্ট ১৯টি আসনে এগিয়ে রয়েছে।

তবে ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা বা ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। এই পরিস্থিতিতে পরবর্তী সরকার গঠনের জন্য দলগুলোকে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে। জেরুজালেমে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু জানান, চূড়ান্ত ফলাফল পাওয়ার আগে সরকার গঠন নিয়ে কথা বলাটা আগাম হয়ে যাবে। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, আরবদের সমর্থন নিয়ে ইসরায়েলে কোনো সরকার পরিচালনা করা হবে না। এবারের নির্বাচনে ইসরায়েলি আরবরা অভাবনীয় ফলাফল অর্জন করায় পরবর্তী সরকার গঠনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

এদিকে, বিরোধী জোটের নেতা ও ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকট নিজের দলীয় কার্যালয়ে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তিনি জনগণকে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ পরিবর্তন এবং নেতানিয়াহুর ব্যর্থ শাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে। তিনি নেতানিয়াহুকে জনগণের অনাস্থা মেনে নিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানান। আইজেনকট আরও বলেন, এত বড় ভোটার উপস্থিতির পর নতুন করে নির্বাচন দেওয়াটা বড় ভুল হবে। তিনি সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠনের সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে, নেতানিয়াহু জয়ী না হলে লিকুদ পার্টি ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।