বাংলাদেশ

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাঙচুর

প্রতিবেদক
কেন্দুয়ায় জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা: সভাপতি হাবীব, সম্পাদক জসিম কেন্দুয়ায় জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা: সভাপতি হাবীব, সম্পাদক জসিম পুরোনো বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর, শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ পুরোনো বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর, শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রতিমন্ত্রীর সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রতিমন্ত্রীর দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা পাবনার সাঁথিয়ায় মহাসড়ক দখল করে অবৈধ হাট, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা পাবনার সাঁথিয়ায় মহাসড়ক দখল করে অবৈধ হাট, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা অবৈধ সম্পদ অর্জনে সাবেক কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড অবৈধ সম্পদ অর্জনে সাবেক কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১১ রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১১
সব খবর

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার সকালে শিক্ষার্থীরা মাঠটিতে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনায় ভাঙচুর চালান। পরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাঁদের নিবৃত্ত করে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যায়।

পুলিশ ও মেলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই মাঠে মাসব্যাপী ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ এবং এক সপ্তাহব্যাপী ‘যুব মেলা’ আয়োজনের প্রস্তুতি চলছিল। এর অংশ হিসেবে সেখানে ফটক ও বিভিন্ন স্টল নির্মাণের কাজ চলছিল। মেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিযোগ, বুধবার সকালে ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী ‘গবেষণার মাঠ ফেরত চাই, সচিবালয় নয়’ ব্যানারে মাঠে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। এ সময় পুলিশের একটি দল উপস্থিত থাকলেও তারা শিক্ষার্থীদের নিবৃত্ত করতে পারেনি। ভাঙচুরের ফলে মেলার আর্থিক ক্ষতির পাশাপাশি নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতিও শিক্ষার্থীরা নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

দুপুরে সরেজমিনে দেখা যায়, মেলার টিনের বেড়ার একটি অংশ ভেঙে ফেলা হয়েছে এবং কাঠের কাঠামো মাটিতে পড়ে আছে। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল নির্মাণের সঙ্গে যুক্ত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, শতাধিক শিক্ষার্থী এসে মেলার মূল ফটক ভেঙে ফেলায় তাঁদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। যুব মেলার স্টল নির্মাণকারী ইউসুফ সর্দার বলেন, সরকারি অনুমোদনেই তাঁরা কাজ করছেন। মাঠ নিয়ে আপত্তি থাকলে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ থাকলেও এভাবে স্টল ভাঙচুর কেন করা হলো, সেই প্রশ্ন তোলেন তিনি।

এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা মাঠটিকে বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছেন। তাঁদের দাবির বিষয়ে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এমন ভাঙচুরের ঘটনা না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীরা মাঠটি বিশ্ববিদ্যালয়ের দাবি করে সেখানে সচিবালয় স্থাপনের ঘোর বিরোধিতা করছেন। উল্লেখ্য, মঙ্গলবারও মেলা মাঠে সচিবালয় স্থাপনের জন্য মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলাকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং মাটি পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে যান। ওই দিন তাঁরা ক্লাস ও পরীক্ষাও বর্জন করেছিলেন এবং মাঠ ফিরে পাওয়ার দাবিতে একটি স্টিয়ারিং কমিটিও গঠন করেছেন।