রাজনীতি

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

প্রতিবেদক
লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধে ব্যবসায়ীকে গুলি করে হত্যা লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কেন্দুয়ায় জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা: সভাপতি হাবীব, সম্পাদক জসিম কেন্দুয়ায় জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা: সভাপতি হাবীব, সম্পাদক জসিম পুরোনো বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর, শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ পুরোনো বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর, শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রতিমন্ত্রীর সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রতিমন্ত্রীর দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাঙচুর সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাঙচুর পাবনার সাঁথিয়ায় মহাসড়ক দখল করে অবৈধ হাট, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা পাবনার সাঁথিয়ায় মহাসড়ক দখল করে অবৈধ হাট, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা অবৈধ সম্পদ অর্জনে সাবেক কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড অবৈধ সম্পদ অর্জনে সাবেক কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান
সব খবর

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর চলমান নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারদের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এ ব্যাপারে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। শেখ হাসিনার পক্ষে এই আবেদনটি জমা দিয়েছেন আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি (কিংস কাউন্সেল)।

আবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার শুধু বহালই রাখেনি, বরং সেটিকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। আবেদনে আরও দাবি করা হয়েছে যে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হয়নি। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সর্বজনীন অংশগ্রহণমূলক নয় বলে অভিহিত করে এর ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, একটি বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে গণতান্ত্রিক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা সাংবিধানিকভাবে অসংগত। এর ফলে দেশের বিপুলসংখ্যক মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া, নিষেধাজ্ঞার কারণে ও সমর্থকদের ওপর চলমান হামলার ফলে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের আদালতে আইনি লড়াই চালানো বা আইনজীবী নিয়োগ করা কঠিন হয়ে পড়েছে।

আওয়ামী লীগের ওপর এই নিষেধাজ্ঞা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির একাধিক ধারার লঙ্ঘন বলে আবেদনে দাবি করা হয়েছে। বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতা (অনুচ্ছেদ ১৯), শান্তিপূর্ণ সমাবেশের অধিকার (অনুচ্ছেদ ২১), সংগঠন করার স্বাধীনতা (অনুচ্ছেদ ২২) এবং রাজনৈতিক অধিকার (অনুচ্ছেদ ২৫) নিশ্চিতকারী ধারাগুলো লঙ্ঘিত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

নিষেধাজ্ঞাটিকে ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের একটি অযৌক্তিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে আবেদনে বলা হয়েছে, এটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত এবং এর অপব্যবহার রোধে কোনো সুরক্ষাব্যবস্থা নেই। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবাধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা এবং গণতান্ত্রিক ও ন্যায়সংগত আন্তর্জাতিক ব্যবস্থা প্রসারের দায়িত্বে থাকা জাতিসংঘের তিনজন বিশেষজ্ঞের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। একইসঙ্গে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তাদের প্রকাশ্য বিবৃতি দেয়ার অনুরোধ জানানো হয়েছে।