শিক্ষা

আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, ফলাফল জানার নিয়মাবলী

প্রতিবেদক
জাপানের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের কূটনৈতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের কূটনৈতিক প্রতিনিধি দল পাবনায় বজ্রপাতে মাছ ধরতে যাওয়া ছয়জনের মৃত্যু পাবনায় বজ্রপাতে মাছ ধরতে যাওয়া ছয়জনের মৃত্যু টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সৃষ্টি শিক্ষা পরিবার টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সৃষ্টি শিক্ষা পরিবার বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের বদলে নৈতিকতা রক্ষার দাবি ছাত্র আন্দোলনের শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের বদলে নৈতিকতা রক্ষার দাবি ছাত্র আন্দোলনের স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম জাতীয় নাগরিক পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম জাতীয় নাগরিক পার্টির দুই মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের, ব্যর্থ হলে ঘেরাওয়ের হুমকি দুই মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের, ব্যর্থ হলে ঘেরাওয়ের হুমকি অনিয়ম ও অনৈতিক সুবিধার অভিযোগে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার অনিয়ম ও অনৈতিক সুবিধার অভিযোগে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের সূচনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের সূচনা
সব খবর

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হতে যাচ্ছে। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গত ২৭ অক্টোবর স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইন প্ল্যাটফর্মে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। পরীক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানতে পারবেন। এছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো থেকেও সরাসরি ফলাফল দেখা সম্ভব হবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুবিধাও রাখা হয়েছে। যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে। এসএমএস পাঠানোর নিয়ম হলো— HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে কোনো ফলাফল পাওয়া যাবে না। এছাড়া, যারা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে ইচ্ছুক, তারা আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।