অপরাধ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: রহস্যের জট খুলতে বন্ধুকে জিজ্ঞাসাবাদ

প্রতিবেদক
আজ এইচএসসির ফল, এসএমএসের নতুন নম্বর জানাল শিক্ষা বোর্ড আজ এইচএসসির ফল, এসএমএসের নতুন নম্বর জানাল শিক্ষা বোর্ড চ্যাম্পিয়নস ট্রফিতে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ দেশে হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ১,৩১৬ দেশে হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ১,৩১৬ ইনানীতে চার দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ দিন পর রিলিফ কূপ খননের পরিকল্পনা ইনানীতে চার দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ দিন পর রিলিফ কূপ খননের পরিকল্পনা ছেলের মৃত্যুতে মামলা করতে অনাগ্রহী তাহসিফের বাবা ছেলের মৃত্যুতে মামলা করতে অনাগ্রহী তাহসিফের বাবা ইউপি নির্বাচনে কারচুপি বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী রাজীব আহসান ইউপি নির্বাচনে কারচুপি বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী রাজীব আহসান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জাপানে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বক্তব্য: সম্পর্ক নতুন উচ্চতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জাপানে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বক্তব্য: সম্পর্ক নতুন উচ্চতায় ইরানে মার্কিন হামলার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ইরানে মার্কিন হামলার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে হাজারো বিক্ষোভ ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে হাজারো বিক্ষোভ ময়মনসিংহে বিদ্যুৎ সক্ষমতা বাড়ল, কমবে লো-ভোল্টেজের ভোগান্তি ময়মনসিংহে বিদ্যুৎ সক্ষমতা বাড়ল, কমবে লো-ভোল্টেজের ভোগান্তি
সব খবর

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ। এই ঘটনায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের একটি বাসা থেকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন কালো রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা তাহসিফের বলেই ধারণা করছে পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হওয়ার পর রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তাঁর মাকে বার্তা পাঠিয়েছিলেন যে তিনি ফিরছেন। কিন্তু এরপর আর ফেরেননি তিনি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত উত্তরখান থানায় এ ঘটনায় কোনো মামলা হয়নি। নৌ পুলিশের পাশাপাশি পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে।

পিবিআই জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় তাহসিফের ভবনের সিসিটিভি ফুটেজে তাঁকে দীপের সঙ্গে দেখা গিয়েছিল। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, তাঁরা দুজনে মোটরসাইকেলে করে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে পোশাক পরা দুজন পুলিশ কর্মকর্তাকে দেখে তাঁরা দৌড়ে আলাদা দিকে চলে যান। দীপ জানিয়েছেন, তিনি বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের পেছনে লুকিয়েছিলেন এবং তাহসিফ নদে ঝাঁপ দেন। ধাওয়া করা ব্যক্তিরা পুলিশ নাকি মাদক কারবারি—তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, দীপ অসংলগ্ন তথ্য দিচ্ছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে দীপকে নিয়ে পিবিআই ও নৌ পুলিশের একটি দল রাজাবাড়ি ঘাট ও টঙ্গীর মাজার বস্তি এলাকা পরিদর্শন করেছে। পরে তারা উত্তরায় তাহসিফের বাসায় গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছে। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম জানিয়েছেন, এটি আত্মহত্যা নয় এবং মামলা দায়েরের বিষয়ে তিনি চিন্তাভাবনা করছেন।