অপরাধ

স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রতিবেদক
শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিতের আহ্বান জানাল জাতিসংঘ শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিতের আহ্বান জানাল জাতিসংঘ ইসরায়েলে নতুন সরকার গঠনে ঐকমত্যে বিরোধী দলগুলো ইসরায়েলে নতুন সরকার গঠনে ঐকমত্যে বিরোধী দলগুলো আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত ওয়ানডে ও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ সব ম্যাচ আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত ওয়ানডে ও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ সব ম্যাচ পোশাকশ্রমিকদের আন্দোলন যৌক্তিক, দায় এড়াতে পারে না সরকার: নাহিদ ইসলাম পোশাকশ্রমিকদের আন্দোলন যৌক্তিক, দায় এড়াতে পারে না সরকার: নাহিদ ইসলাম এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ফারুক আহমেদ এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ফারুক আহমেদ বাংলাদেশের পোশাকশ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত বাংলাদেশের পোশাকশ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনা মন্ত্রীর তিন দিনের সফর তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনা মন্ত্রীর তিন দিনের সফর বড়দিন উদযাপনে খ্রিষ্টান ট্রাস্টকে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী বড়দিন উদযাপনে খ্রিষ্টান ট্রাস্টকে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী দুই ব্যাংকের পর্ষদে পাঁচ নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক দুই ব্যাংকের পর্ষদে পাঁচ নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
সব খবর

স্ত্রীর অজান্তে ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. পারভেজ ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে ঠাকুরগাঁওয়ের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অপর আসামি হাফিজউদ্দীন বর্তমানে বিদেশে রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বাদীর অভিযোগ, ২০২৪ সালের ৯ ডিসেম্বর পারভেজ ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁদের দাম্পত্য কলহ দেখা দেয়। একপর্যায়ে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে প্রায় নয় মাস আগে বাবার বাড়িতে চলে যান ভুক্তভোগী।

এজাহারে বলা হয়েছে, বিয়ের পর স্ত্রীর অজান্তে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করেন পারভেজ। পরে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

বাদীর অভিযোগ, পারভেজ তাঁর ঘনিষ্ঠ বন্ধু হাফিজউদ্দীনের কাছে এসব ছবি ও ভিডিও পাঠান। পরে দুজনের যোগসাজশে তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। এমনকি হাফিজউদ্দীনকে বিয়ে করার জন্যও তাঁকে চাপ দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গতকাল সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, মামলার এক নম্বর আসামি পারভেজ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।