সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ দল এই ম্যাচে তিন স্পিনার ও দুই পেসারের কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছে। দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। তাসকিন শরীফুল ইসলামের জায়গায় এবং মুশফিক চোট কাটিয়ে দলে ফিরেছেন। ম্যাচের শুরু থেকেই আকাশ মেঘলা এবং শীতের আমেজ থাকলেও ক্রিকেটারদের প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না। টসের পরপরই অধিনায়ক নাজমুল হোসেনকে স্লিপে ক্যাচিং অনুশীলন করতে দেখা গেছে।
ম্যাচের শুরুতেই বোলিংয়ে দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে হাসান মাহমুদের বলে জশুয়া ডি সিলভা স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন, কিন্তু সাদমান ইসলাম তা নিতে পারেননি। তবে পঞ্চম ওভারে তাসকিন আহমেদ প্রথম সাফল্য এনে দেন। তার ফুল লেংথের বলটি ভেতরে সুইং করে ব্রেন্ডন কিংয়ের স্টাম্প উপড়ে ফেলে। কিং ৯ রান করে সাজঘরে ফেরেন। এর কিছু পরেই হাসান মাহমুদ নিজের জাত চেনান। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথে করা বলে হজ পরাস্ত হন। বলটি পিচে পড়ে ভেতরে ঢুকে সরাসরি মিডল স্টাম্পের মাথায় আঘাত হানে। সাত ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ২১ রান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭ ওভারে ২১/২দুই বল আগেও একই লেংথের একটি বল ছেড়েছেন।
হজ ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পিচে পড়ে বলটি দ্রুত স্কিড করে সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পের মাথায়।.ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫ ওভারে ১৪/১ব্রেন্ডন কিংয়ের স্টাম্প উপড়ে দিলেন তাসকিন।

















