অপরাধ

খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার সংলগ্ন নতুন আবাসিক এলাকায় এক ইজিবাইক চালককে হত্যার পর তার মরদেহ বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার কয়েক মাস পর সোমবার বিকেলে পুলিশ ও সিআইডি যৌথ অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে। এ ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, সোমবার গৃহবধূ ফাল্গুনী খাতুন স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় আসেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি পুলিশকে জানান, তার স্বামী মুরাদ মোল্লা গত রমজান মাসে এক ইজিবাইক চালককে কৌশলে বাড়িতে ডেকে আনেন এবং পরে তাকে হত্যা করে বাড়ির আঙিনায় পুঁতে রাখেন।

গৃহবধূর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিক মুরাদ মোল্লাকে হেফাজতে নেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিআইডির সহায়তায় বাড়ির আঙিনা খুঁড়ে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘ সময় মাটির নিচে থাকার ফলে মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রমজান মাসের কোনো এক সময়ে ওই ইজিবাইক চালককে হত্যা করা হয়েছিল।

ওসি মো. হেলাল উদ্দিন আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যার প্রকৃত উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত দম্পতিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।