অপরাধ

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত

প্রতিবেদক
সব খবর

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত অপর দুজন হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার সময় রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় ৭-৮ জন লোক আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ তিন জন অস্ত্রধারী সেখানে উপস্থিত হয়ে গুলি চালায়। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজনকে ধরে মারধর করেন এবং পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সব খবর